Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত সম্পন্ন হয়েছে এই অনাহতে। অনাহতের ওঁকারের ধ্বনিতে আমাদের শুভদৃষ্টির শ্ুভধ্বনি হয়েছে । আর এবার আমরা মাল্যবদল ও সিঁদুরধারণ উপাচার করবো, তবে তা হবে বিশুদ্বে। এবং অন্তে, আমরা আজ্ঞাতে স্থাপিত হয়ে আমাদের সন্তান লাভের জন্য প্রয়াস করবো। আপনারা সকলে এই তিনকমেই নিজের নিজের ভূমিকা পালন করবেন তো?” আমাদের বলতে থাক তুই, আর আমরাও সেই অনুসারেই করতে থাকি সমস্ত কিছু”। বোধি বললেন, “কিন্তু ভগিনী সর্বা, আমাকে এটি তো বলে দাও, এই স্থান নিবচিন কেন? কেন অনাহততেই শুভদৃষ্টি! কেন বিশুদ্ধেই বিবাহানুষ্ঠান? আর কেনই বা আজ্ঞাতে সন্তানপ্রাপ্তির প্রয়াস!” দেবী সর্বান্থী হেসে বললেন, “ভ্রাতা বোধি, বিবাহ একটি পবিভ্রবন্ধন, কারণ এঁর মাধ্যমে যিনি পুরুষ দেহ ধারণ করে আছেন তিনি উপলব্ধি করেন যে তাঁর নিজের মধ্যেই নারী রয়েছেন, এবং যিনি নারীদেহ ধারণ করে আছেন, তিনিও উপলব্ধি করেন যে তাঁরও মধ্যে পুরুষ রয়েছে। অর্থাৎ এটি সেই বন্ধন যা আমাদের নারীপুরুষের ভেদাভেদ থেকে মুক্ত করে, অর্থাৎ এটি এমনই এক বন্ধন যা আমাদের কাছে মুক্তির বার্তা প্রদান করে। বিবাহের অর্থই হলো এই নারীপুরুষ যে কেবলই মায়াসঞ্চারের যন্ত্র, সেউ গুহ্য অর্থ উদ্ধার করা । সেই অর্থকে উদ্ধার করলেই তো সেই অর্থকে নিজের মধ্যে আত্মসাৎ করা হয়না । তাকে ধারণ করতে হয়, আর এই ধারণ করাই হলো বিবাহের ধর্ম। আর যখনই এই ধারণাকে ধারণ করা হয়, তখনই নিজের সমস্ত কামনা নিজেরই সম্মুখে প্রকাশিত হয়। অর্থাৎ যেই কামনাদের এতকাল আমি আমার অধিকার, আমার ইচ্ছা, বা আমার প্রয়োজন বলে ধারণা করে যাচ্ছিলাম, সেই সমস্ত কিছু যে আমার কামনা মাত্র, সেই বোধ জন্ম নেয়। কেন জন্ম নেয় তা? কারণ সেই সমস্ত অধিকার, ইচ্ছা বা প্রয়োজন তো নারীপুরুষের ভেদাভেদের কারণেই আমার সম্মুখে উপস্থিত হয়ে আমার প্রয়োজন বলে মাথাচাড়া দিচ্ছিল । আজ যখন নারীপুরুষ কেবলই ১০২

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।