Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত পূর্বেও করেছি। ... কিন্তু যখন প্রেম, সন্ত্রম ও সম্মান এই সঙ্গমবিরোধী ভাবের কাণ্ারি , তখন আমি যদি আপনাকে সঙ্গমের জন্য বাধ্য করি তবে তা তো প্রেমের অপমান করা হবে । আর আমি যেই হই, স্বয়ং নিয়তিই কেন না হই, প্রেমের উর্ধ্বে আমি স্বয়ংও নই। ... প্রেম আমাকে সর্বদা আদেশ দিয়েছে , আর সর্বদা আমাকে আদেশ দিতে থাকবে । আর সেই কারণেই, যেই আমাকে কেউ আদেশ দিতে সক্ষম নন , তাঁকে সামান্য ভক্তও আদেশ দেন। আসলে আদেশ তিনি দেননা , আদেশ দেয় তাঁর প্রেম । সমস্ত ভেদাভেদ মুক্ত , সমস্ত শুচিঅশুচি মুক্ত ভক্তের নির্মল পরমাত্মীয়তার প্রেম আমাকে আদেশ দেয় । আজীবন তা দিয়েছে আর আজীবন তা দিতে থাকবে । ... তাই, আমি আপনাকে যৌনসঙ্গমে লিপ্ত হতে বলবো না। তবে আপনাকে আমার পাণিগ্রহণ করতে হবে । এবং আপনাকে আমার সাথে আজ্ঞাচক্রে একান্তিক ভাবে নিবাস করতে হবে । সেখানে আমি থাকবো ভাবস্থ, আর আপনি ধ্যনস্থ । আর আমাদের এই চার পরমাত্ীয় , দেবী মনসা, দেবী দখিনা থাকবেন আমার সেবায়িতা । আপনার দেহউম্মাকে ধারণ করবো আমি আর থেকে সমানে পুষ্টি প্রদান করতে থাকবো , আর দেবী দখিনা ও মানসী তাঁদের সমানে বাহ্যিক যত্ব নেবেন। বোধি ও আমার পিতা হুতাশন দেবী মানসী ও দেবী দখিনার ফরমাইশ অনুসারে দ্রব্যাদি আনতে থাকবেন, এবং তাঁরা দুইজনে বাহ্যিক সেবা প্রদান করে , আমাদের সন্তানকে প্রকাশিত করবেন । ... যদি আপনি এই প্রস্তাবে রাজি থাকেন , তবে আমাকে এক্ষণে বিবাহ করুন, এবং আমার সাথে আজ্ঞাচক্রে প্রস্থান করুন|

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।