Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

নিয়তলীলা বোধি আমার ভ্রাতা হয়ে আমাতে মজে আছে , তাই সে সেই মাধ্যম হতে পারবেনা । হুতাশন আমার পিতা হয়ে আমাতে মজে আছেন , তাই সেও সেই মাধ্যম হতে পারবেনা । ... পরে রইলেন, আপনি । আপনিকি সেই মাধ্যম হবেন!” অখণ্ড ইতস্তত করে বললেন , “দেবী, অহং আমার অন্তরে লীন হতে , আমার অভিমান বিনষ্ট হয়ে গেছে। তাই আমি তোমার সাথে যৌনসঙ্গমে লিপ্ত হতে পারবো না । এমনিই আমি তমাকে দাসী জ্ঞান করার জন্য নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছিনা, তারপরে যদি আমাকে তোমার প্রতি যৌনতারূর্ণ দৃষ্টি নিপাতিত করতে হয় , তাহলে আমি আর তোমার নেত্রে নেত্র রাখতেও সক্ষম হবো না। ... এছাড়া কি কিছু উপায় আছে দেবী! ... না কি তুমি আমাকে যৌন সঙ্গমেরই নিদেশ দেবে! যদি তেমনই করতে হয় , তবে কৃপা করে আমাকে নির্দেশ দাও । নিদেশ ছাড়া যৌনসঙ্গমে তোমার সাথে লিপ্ত হওয়াকে , আমি সঠিক ভাবে দেখতে পাচ্ছিনা । দেবী যৌনসঙ্গমে দুইজন সমগোত্রীয় লিপ্ত হন, আর আমার অভিমানের নাশ হবার পর, আমি তোমার সাথে সমগোত্রীয়, সেটা কিছুতেই মানতে পারছিনা । ... তুমি আমার আরাধ্যা ছিলে , আছো আর থাকবে । তুমি আমার গুরু ছিলে, গুরু আছো আর থাকবে । গুরুর সাথে , আরাধ্যার সাথে যৌনসঙ্গমে লিপ্ত হওয়া একমাত্র তাঁর নির্দেশেই সম্ভব। অন্য সমস্ত ক্ষেত্রে তা দুরাচার। তাই যদি যৌনসঙ্গমে লিপ্ত হতেই হয়, তাতে আমি, তোমার এই শিষ্য কিছুতেই আপত্তি জানাতে পারিনা , যদি তা তোমার নিদেশ হয়, আর যদি তা নির্দেশ না হয় আর যদি আমি স্বয়ং তোমার সাথে যৌনতায় লিপ্ত হতে চাই, তা চরম দুরাচার, এবং চরম ব্যবিচার ।” দেবী স্বাম্বী হেসে বললেন, “না দেব, যখন আপনার এই যৌনসঙ্গমের থেকে বিরত থাকার কারণ সম্মান ও প্রেম, তাকে আমি কি করে খণ্ডন করতে পারি। যদি আপনার এই যৌনসঙ্গম ইচ্াস্থাপনের উদ্দেশ্যে হতো, তাহলে আমি আপনাকে এই সঙ্গমের জন্য বাধ্য করতাম , যেমন ৯৯

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।