Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত ইন্দ্রদেবের উপহাস শুনে, ধরিত্রীদেবীর মধ্যে যে যৎসামান্য আশা ছিল যে তিনি তাঁর সমস্যার সুরাহা করার প্রয়াস করবেন, তা ত্যাগ করে, সমান ভাবে উদাসীনতা মিশ্রিত উপহাস ছারা বললেন, “কি করবো বলুন আর! ... আপনারা যে দেবাসুর সংগ্রাম ছেড়ে, অসুরদের সাথে মিত্রতা স্থাপন করে বসে রয়েছেন। তা রাজা নিজের কর্তব্য ভুলে যেতেই পারেন; কর্তব্য স্মরণ কিন্তু প্রজাকে যে নিজের কর্তব্য স্মরণ রাখতেই হয় । তাই সেই স্ৃতি নিয়েই এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, যদি এই প্রজার গুহারে কেউ কর্ণপাত করেন, সেই আশা নিয়ে”। ইন্দ্রদেবের অহংকার ধরিত্রীদেবীর এই কথনে বেশ আঘাতপ্রাপ্ত হলে, তিনি একটু গভীর ভাবে বললেন, “কি হয়েছে আপনার, একটু খুলে বলবেন আমাকে?” ধরিত্রীদেবী ব্যাঙ্গের হাসি হেসে হেসে বললেন, “না থাক, আপনাকে সেই কথা বলে আর কাজ নেই। যেই রাজা নিজেকে ভগবান মনে করেন, তাঁর কাছে গুহার লাগানোর থেকে মৃত্যুও অনেক শ্রেয় । রাজা যখন ভুলে যান যে তিনি কেবলই প্রজার ভালোমন্দ দেখার দায়িত্বপ্রাপ্ত একজন কর্মচারী, এবং তা ভুলে গিয়ে প্রজার ভগবান রূপে নিজেকে স্থাপন করে বসেন, তিনি নিজের নেত্রে তো রাজাই থাকেন, কিন্তু প্রজার নেত্রে একজন অধম অসুর ছাড়া অন্য কিছুই থাকেন না। তাই অতি দুঃখের সাথে বলতে হচ্ছে মহারাজ দেবেন্দ্র যে, আপনি আর দেবও নেই, রাজীও নেই, আপনি একজন অসুরে পরিবর্তিত হয়ে গেছেন। তাই তো বলি, এমন রাজা আমাদের সঙ্গে থাকতেও কি করে তাঁর থেকে জাত সকল মানুষের মন আসুরিক আবেগ নিয়ে উলমালা থাকতে পারে! স্বয়ং তিনিই যখন আবেগে তরান্বিত, তখন তাঁর থেকে উপাদান লাভ করা মানুষের মন, কি করে আবেগে তরান্বিত না হয়ে থাকতে পারে! আপনি বরং আপনার আবেগের সমুদ্রে মহানন্দে মহান্নান করুন । তাঁর কাছে নিজের বেদনা ব্যক্ত করতেও নেই, যিনি সেই বেদনার কারণ দূর করার সামর্থ্য ধরেন না, তাই আমি আপনার কাছে আমার বেদনা ব্যক্ত করার জন্য আর চিন্তিত নই।“

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।