এখনো আমার স্থৃতিতে সজীব। আসলে আমি তার ছেলের ঘরের প্রথম নাতি ব'লে দাদা আমাকে সবার চেয়ে বেশি ভালবাসতেন । এটা নিয়ে আমার চাচী বেশ মনঃক্ষুননও ছিলেন । ব্যাগে কিছু গোলাপের পাপড়ি এনেছি, সেখান থেকে দু-মুঠো পাপড়ি নিয়ে ছড়িয়ে দিই দাদার কবরের ওপর আর অবশিষ্ট পাপড়িপুলো রেখে দিই ব্যাগে । আমি দাদার কবর স্পর্শ ক'রে বসে থাকি। মনে মনে কথাও বলি দাদার সঙ্গে, অনেক কথা! কেবল দাদার মৃত্যুবার্ষিকীতেই নয়, প্রায়ই আমি কবরে আসি, ঢাকার আশপাশের বিভিন্ন শ্বশানেও যাই। কবর কিংবা শ্রশানে মানুষের প্রায়ই আসা উচিত, একা । তাহলে জীবনটা একটু অন্যভাবে উপলব্দি করা যায়, এই উপলব্ধিটা আসলে সম্পূর্ণ ব্যাখ্যা করা অসম্ভব। ব্যাপারটা বিমূর্ত শিল্পের মতো, কেবল অনুভব করাই ভাল, ব্যাখ্যা করতে যাওয়াও বোকামি । শ্শান কিংবা কবরে এলেই আমার মনে হয় যে একদিন আমি এই পৃথিবীতে থাকবো না, আমি এই পৃথিবীর ক্ষণকালের অতিথি; পৃথিবীর বায়ু-পানি আমাকে বাচিয়ে রাখছে, পৃথিবীর শস্যদানা খেয়েই আমার শরীরের বৃদ্ধি ঘটছে আর আমি বেঁচে থাকছি; অতএব পারতপক্ষে আমার দ্বারা যেন এই পৃথিবীর কোনো ক্ষতি না হয়। আশপাশের গাছগুলোয় বসা পাখিরা থেকে থেকে ডেকে ওঠে, দু-একটা চড়ুইপাখি গাছের ডালে নাচতে নাচতে হঠাৎই নিচে নেমে বসে কোনো বাধানো কবর কিংবা বাশের বেড়ার ওপর, আবার ফুডুৎ ক'রে উড়ে যায়। নিমগাছের একটা হেলে পড়া ডালে ব'সে ঈষৎ ঘাড় বাকিয়ে যেন-বা দার্শনিক ভাবনায় মগ্ন একটা হলদে পাখি! পাখিটার মাথা, গলা, উধর্ব বক্ষ, পুচ্ছ এবং ডানার আগার দিকের কিছু অংশ কালো; দেহের বাকি অংশ উজ্ভ্বল সোনালি হলুদ রঙের, গোলাপি ঠোট আর গাঢ় লাল চোখ । ডানে-বাঁয়ে ঘাড় ঘুড়িয়ে “কোয়াক' বোল তুলে ডেকে ওঠে দু-বার। তারপর হঠাৎ একপশলা বাতাস ছুঁয়ে যায় নিমগাছ, হলদে পাখি, কবর আর আমাকে; হলদে পাখিটা উড়ে যায়। আচমকা আমি নিজেই যেন হলদে পাখি হয়ে যাই! দিকে! আমি উড়তে থাকি, ক্রমাগত উড়তেই থাকি-গ্রাম, উপশহর, শহরের ওপর দিয়ে; কতো জনপদ, কতো খালবিল, নদী-নালা পেরিয়ে, মেঘ ফুঁড়ে আমি উড়ে চলি; কতো জনপদের ওপর আমার ছায়া পড়ে, কতো নদী বা বিলের ওপর পড়ে চঞ্চল প্রতিবিম্ব! উড়তে মারতে মারতে নদীতে দৃষ্টি পড়তেই ভীষণ তৃষ্ণা অনুভব করি। তৃষ্ণা মিটাতে অবতরণ করি নদীটির পারে, সুরমা নদী; সুরমার জলে গোলাপি ঠোট ডুবিয়ে জলপান করতেই আবার আমি মানুষ হয়ে যাই! জলের ওপর ঝুঁকে বেশ কিছুক্ষণ ধ'রে দেখি নিজের প্রতিবিম্ব! সুরমার শীতল জল আঁজলায় তুলে পুনরায় পান করি আর মুখমগ্ডলে জল ছিটিয়ে জলের কাছে সঁপে দিই ক্লান্তি। তারপর নদীর ঢাল বেয়ে উঠে হাটতে শুরু করি সুরমা পারের রাস্তা ধ'রে। হাটতে হাটতে থমকে দীড়াই একটা নৌ-ঘাটের কাছে এসে । ঘাটে অনেকগুলো নৌকা নোঙর করা; ছোট, মাঝারি এবং বৃহৎ বাণিজ্য নৌকা । মানুষেরা নৌকায় মালামাল তুলছে- নামাচ্ছে; কিছু নৌকা ঘাটে নোঙর করছে, আবার কিছু ঘাট ছেড়ে যাচ্ছে। আমি আবার ৯৯ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।