আমি বিশ্বাসী নই; কিন্তু তারপরও আমি যাই এজন্য যে, আমি মনে করি মৃতের কবরে শ্রদ্ধা জানানো যেতেই পারে । দাদা ছিলেন বলেই আমি আছি, তাই দাদার প্রতি কৃতজ্ঞতাবশত আমার এই শ্রদ্ধাজ্ঞাপন । বিকেলে ক্লাস শেষে ফেরার পথে ভার্সিটির বাস থেকে নেমে পড়ি গাবতলীতে- মাজাররোডের মাথায়। তারপর রিজযোগে এসে নামি কবরস্থানের গেটে । পিঠে বইয়ের ব্যাগ আর হাতে একগুচ্ছ সাদা এবং হলুদ গোলাপ নিয়ে আমি হেটে এগিয়ে যাই কবরস্থানের রাস্তা ধ'রে। লোকজন খুব একটা নেই । আলাদা দুটো কবরের পাশে দীড়িয়ে তিনজন মানুষ জিয়ারত করছেন। তাদের থেকে সামান্য তফাতেই একটি বাধানো কবরের ওপর গোলাপ এবং রজনীগন্ধার ম্রিয়মাণ পাপড়ি ছড়ানো রয়েছে। অন্য একটি কবরের পাশে শুকিয়ে যাওয়া একটি ফুলের তোড়া । কোরান-হাদিস অনুযায়ী এই পুষ্পাঞ্জলি নিঃসন্দেহে শরীয়ত বিরোধী কাজ। হয়তোবা না জেনেই প্রয়াত লোকটির ম্বজন-প্রিয়জনেরা শ্রদ্ধাভরে তার কবরের ওপর পুষ্পার্জলি করেছে। এই যে প্রিয়জনেরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে গেছে তাদের এক সময়ের খুব কাছের একজন মানুষের কবরে; জীবদ্দশায় এই মানুষটি প্রিয়জনদেরকে ভালবেসেছে, মানুষটির কবরে ফুলের মতো সুন্দর বস্ত দিয়ে শ্রদ্ধা জানানো কি কখনো খারাপ কাজ হতে পারে! যে বলে এটা খারাপ কাজ, শরিয়ত বিরোধী কাজ; সে এক হদয়হীন পাষণু, যেমন_ মুহাম্মদ! যে পুভ্তকে লেখা এই বিধান, নিকুচি করি আমি সেই পুণ্তক! হাটতে হাটতে দাদার কবরের কাছে পৌঁছে যাই। দাদার কবরটা রাস্তা থেকে খানিকটা ভেতরের দিকে, বেশ সুনসান জায়গায় । সামান্য তফাতেই একটা নিমগাছ। সাদা টাইলস-এ বাধানো দাদার কবরটি চকচক করছে। কবরের ওপর কোনো ফুলের পাপড়ি বা ফুল নেই; আছে কয়েকটি ঝ'রে পড়া নিমপাতা । ইসলাম ধর্মমতে কবরে ফুল দেওয়া যে বেদাত, তা আমার পরিবার জানে, এজন্যই তারা কবরে এসে শুধুই জিয়ারত ক'রে চ'লে যায়। কিন্তু গত চার বছর ধ'রে আমি কবরছ্থানে আসার সময় একগুচ্ছ ফুল নিয়ে আসি দাদার কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য । ফুল আমার খুবই প্রিয়, ফুলের ব্যবহার আমি পছন্দ করি; হোক তা জীবিত মানুষের হাতে কিংবা খোঁপায়, মৃত মানুষের শয্যায়-কফিনে কিংবা কবরে-সমাধিতে। নিস্তেজ সূর্য হেলে পড়েছে পশ্চিমে । এদিকের কবরগুলোর ওপর মাতৃয়লেহের মতো গাছের নিবিড় ছায়া পড়েছে। আমি কীধের ব্যাগ মাটিতে নামিয়ে হাটু মুড়ে বসে দাদার কবরের ওপর ফুলের গুচ্ছ রেখে কবর স্পর্শ করি, হাত বুলাতে থাকি কবরে । দাদার কবরে হাতের প্রায়ই আমার সারা গায়ে গ্রাম থেকে আনা ঘানি সরিষার তেল মালিশ ক'রে দিতেন প্লানের ৯৮ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।