চোখ বন্ধ করি। রাতে শুতে দেরি হওয়ায় ঘুম কম হয়েছে । চোখের পাতায় এবং মগজে দারুণ আরাম অনুভব করি! আর এই আরামদায়ক অনুভূতির ভেতরেই হঠাৎ ফিরে আসে দাদার স্মৃতি। দাদা মারা গেছেন চৌদ্দ বছর হলো, আমার বয়স তখন দশ । আজকে দাদার মৃত্যুবার্ষিকী, বাসার সবাই মিরপুর কবরস্থানে গেছে দাদার কবর জিয়ারত করতে; আমি যাই নি। গত চার বছর যাবৎ আমি পরিবারের সঙ্গে দাদার কবর জিয়ারত করতে যাই না। মুসলিমদের কবর জিয়ারত করার ব্যাপারটা স্ববিরোধী মনে হয় আমার কাছে। মুহাম্মদ যখন মৃত্যু শয্যায় তখন তার দুই স্ত্রী উম্মে হাবীবা এবং উম্মে সালামা তার কাছে মারিয়া নামক গীর্জার বর্ণনা করেছিলেন, যে গীর্জার ভেতরে মৃত মানুষের মূর্তি এবং ছবি ছিল; যা তারা দেখেছিলেন হাবশায় প্রবাসী থাকাকালীন । দুই স্ত্রীর মুখে গীর্জার বর্ণনা শুনে মুহাম্মদ যা বলেছিলেন হাদিস অনুযায়ী তা এরকম, “আল্লাহ্ ইহুদী এবং খিষ্টানদের প্রতি লা*নত বর্ষণ করুন, কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদ এবং সিজদার স্থান ক'রে নিয়েছে। কিয়ামতের দিন এরা হবে মহান ও সর্বশক্তিমান আল্লাহর কাছে সর্বাপেক্ষা নিকৃষ্ট সৃষ্টি ।' হাদিস ঘাটলে জানা যায় যে মৃতের কফিনে বা কবরে সিজদা করা, পূজা করা, ফুল দেওয়া, মোমবাতি বা ধুপকাঠি জ্বালানো, লোবান দেওয়া বা অন্য কোনো প্রকারে মর্যাদা বা সম্মান দেওয়া শিরক-বেদাত। তবে শুধুমাত্র জিয়ারত করা বা দোয়া-খায়েরের জন্য কবরে যাওয়া জায়েজ । ম্ববিরোধীতার ব্যাপারটা এখানেই, যখন ভিন্ন ধর্মাবলম্বীরা মৃত ব্যক্তির সমাধিতে গিয়ে ফুল দিয়ে বা অন্য কোনোভাবে সম্মান জানায় তখন মুসলমানরা সেটাকে পূজা করা বলে। মুহাম্মদ তাদের ধ্বংস কামনা ক'রে তাদেরকে আন্লাহ্'র নিকৃষ্ট সৃষ্টি বলে আখ্যা দিয়েছেন। অথচ মুসলমানরা কবরের সামনে দীড়িয়ে জিয়ারত করলে কিংবা দোয়া পড়লে মুসলমানদের কবর জিয়ারত করাও নিশ্চয় এক ধরনের পুজা, রীতিটা কেবল আলাদা । তাছাড়া মাজারের কথা না হয় বাদই দিলাম, এখন কবরও খিষ্টানদের সমাধির মতো পাকা ক'রে বাধানো নয় । কবরেও ধুপকাঠি জ্বালানো হয়, ফুল দেওয়া হয়। স্বয়ং মুহাম্মদের কবরও জিয়ারত করে তার কোটি কোটি অন্ধ ভক্ত। এসবই মুসলিমদের স্ববিরোধীতা। অন্যরা যা করছে সেটা ভাল নয়, খুব খারাপ; আমি যেটা করছি সেটাই সর্বোৎকৃষ্ট ভেবে অন্যদের ধ্বংস কামনা করার প্রবল মানসিকতা থেকেই জন্ম হয় সহিংসতা- সংঘর্ষের। এই মানসিকতা থেকেই মুসলমান মানসে মনে সৃষ্টি হয় সাইমুম, আর সময়ে- অসময়ে তা আছড়ে পড়ে ভিন্নমতাদশীঁদের ওপর। গত চার বছর যাবৎ আমি দাদার মৃত্যুবার্ষিকী পালন করি আমার মতো ক'রে। সেখানে কোনো ধর্মীয় রীতি-নীতি বা অনুশাসন থাকে না, থাকে ভালবাসা-শ্রদ্ধা। মৃত্যুবার্ষিকীর দিন বিকেলে একগুচ্ছ ফুল নিয়ে আমি একা যাই কবরস্থানে; দাদার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই, দাদার সঙ্গে একান্তে কথা বলি, তার গন্ধ-স্পর্শ অনুভব করি। আত্মা-পরকাল এসবে ৯৭ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।