Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

মিরপুর-১০ থেকে বাসে উঠে টেকনিক্যালে নেমে তারপর ভার্সিটির বাসে উঠে বসি একদম পিছনের সিটে । আমি টেকনিক্যাল থেকে উঠি ব'লে বেশিরভাগ দিনই বসার সিট পাই না। যেদিন পাই সেদিন একটু সুবিধে হয়, ঘুম না হলেও চোখ বুজে থাকি, একধরনের আরামদায়ক তন্দ্রাচ্ছন ভাব আসে, চোখে এবং মস্তিক্কে একটু আরাম পাওয়া যায়; কিন্তু দাড়িয়ে গেলে আর তা হয় না, দাড়নো অবস্থায় চোখ বুজে থাকলে অন্যরা মজা করে আর হাসে। বাস গাবতলী বিজের ওপর । তুরাগের বুকের আয়নায় নিস্তেজ লালচে সূর্যের মুখ । এই জায়গায় তুরাগকে সারাক্ষণ ব্যতিব্যস্ত রাখে মানুষ আর ঘন্ত্র। দিবারাত্রি বালি-পাথর ভর্তি কার্গো লঞ্চ এখানে নোঙর করে, আবার এখান থেকে ছড়িয়ে পড়ে ঢাকার চতুর্দিকে; ঢাকার ভেতরে এবং আশ-পাশে বালি-পাথর নেওয়া হয় ট্রাকে । মানুষের লোভ সম্প্রসারিত হচ্ছে, লোভের চাপে ব্রিজের দু'পাশ থেকে ক্রমশ ছোট হচ্ছে তুরাগ, বালি ভরাট ক'রে গড়ে উঠেছে ট্রাকস্ট্যান্ড। কে জানে আমাদের উত্তরপুরুষ তুরাগকে দেখতে পাবে কিনা, তারা হয়তো তুরাগের কথা পড়বে বইয়ের পাতায়! বিজ পার হয়ে দুরন্ত গতিতে ছুটে চলে বাস। এতোক্ষণ ভ্যাপসা গরম লাগলেও বিজ পার হবার পর বাসের গতি বাড়লে বেশ স্বপ্তি লাগে জানালা দিয়ে ঢোকা ডানপিটে বাতাসে । আমি ৯৬ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।