Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

সে মুখ তুলে তার অশ্রদভেজা চোখ আমার চোখে রাখলো, “আমি না জেনে তোমার সঙ্গে সত্যিই খুব অন্যায় করেছি শাহিন, এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে । “প্লিজ ভাবী, এভাবে ব'লো না। তোমার কষ্টটাও আমি বুঝতে পারি ।' শাহিন, তোমার প্রতি আমার যে ভালবাসা জন্মেছে তা তো মিথ্যে নয়, ফুরোবারও নয়। আজ থেকে তুমি আমার সই; যে গোপন দুঃখ-ব্যথা আমরা কারো কাছে প্রকাশ করতে পারবো না, তা একে অন্যের সাথে ভাগ ক'রে নেব । আমরা একে অন্যের সুখের ভাগীদার যেমনি হবো, তেমনি দুঃখও ছোব!' আমি ভাবীর চোখের দিকে তাকালাম, সেখানে স্বগ্নভঙ্গের হতাশা নেই, আছে আমার জন্য অকৃত্রিম মমতা-ভালবাসা। ভাবী বামহাত দিয়ে আমার কীধ জড়িয়ে ধ'রে গালে গাল ঠেকালো, আমিও ডানহাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরলাম; একজন চৈত্তিক-দৈহিক নারী আর আরেকজন কেবল চৈত্তিক নারী সই পাতিয়ে একে অপরকে জড়িয়ে ধরে, গালে গাল ঠেকিয়ে, একে অন্যের নিগৃঢ ব্যথা স্পর্শ ক'রে, সময়ের হিসাব ভূলে কল্লোলিত পদ্মার দিকে তাকিয়ে বসে রইলাম! ৯৫ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।