“তোমার মতো আমিও তাই ভাবতাম, ভাবতাম এটা এক ধরনের অসুখ; নইলে পুরুষ হয়ে আকর্ষণ করে। সে-জন্যই কিছুদিন আগে আমার পরিচিত একজনের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছি। তিনি একজন উন্নয়নকর্মী, কাজ করেন হিজড়া আর যৌনকর্মীদের নিয়ে । আর তিনি নিজেও আমারই মতো দৈহিকভাবে পুরুষ, চৈত্তিকভাবে নারী । তার কাছ থেকেই জানতে পারি যে এটা কোনো অসুস্থতা নয়, আমার প্রকৃতি-ই এমন; আমার জৈবলিঙ্গ পুরুষের, কিন্তু আমার মনোলিঙ্গ নারীর" একটু থেমে আবার বললাম, “জানো ভাবী, ওই বড় ভাইয়ের সঙ্গে কথা না বললে আমি বুঝতেই পারতাম না যে আমাদের শরীরও একটা মহাবিশ্ব; মহাবিশ্বের মতো শরীরেও রয়েছে অসংখ্য গ্রহ-নক্ষত্র, বিচিত্র এর গতি-প্রকৃতি, ক্রিয়া-প্রতিক্রিয়া! আমরা সাধারণ মানুষ এসবের কতোটুকুই বা জানতে পারি! এমনি কি বিজ্ঞানীরাও প্রতিনিয়ত শরীর ঘেঁটে উদ্ঘাটন করছে নতুন নতুন বিস্ময়কর সব তথ্য । নারী-পুরুষ উভয়ের শরীরেই থাকে পুরুষ হরমোন টেস্টোস্টেরন আর নারী হরমোন এস্ট্রোজেন। সাধারণত পুরুষের শরীরে টেস্টোস্টেরন আর নারীর শরীরে এস্ট্রোজেন হরমোন বেশি থাকে। কিন্তু কোনো পুরুষের শরীরে যদি নারী হরমোন এস্ট্টোজেনের মাত্রা বেশি থাকে তাহলে তার চেহারায় এবং আচরণে নারীত্ব প্রকট হয়ে ওঠে, আবার একইভাবে যদি কোনো নারীর শরীরে পুরুষ হরমোন টেস্টোস্টেরন হরমোন বেশি থাকে তাহলে তার চেহারা এবং আচরণে পুরুষত্ব প্রকট হয়ে ওঠে । এর জন্য সেই পুরুষ বা নারী কোনোভাহে দায়ী নয় এবং এটা কোনো রোগও জন্মালেও ভেতরে ভেতরে আসলে নারী । কিন্ত সমাজের অপমান-লজ্জা থেকে বাচতে তারা তাদের মনোলিঙ্গের কথা গোপন রাখে । কেউ কেউ সামাজিকতার জন্য বিয়ে করে, সন্তান হয়; স্ত্রী-সন্তান নিয়ে এক সাজানো মিথ্যে সংসার ক'রে যায় আজীবন । কেউ কেউ স্ত্রীর সাথে সংসার করলেও শরীরের তাড়নায় গোপনে পুরুষের সাথে শারীরিক সম্পর্কে জড়ায়। আবার এর উল্টোটাও আছে, অনেকে নারীর শরীর নিয়ে জন্মায় কিন্তু তার মনোলিঙগ পুরুষের ৷ এটা অসুস্থতা নয়, কিছু মানুষের প্রকৃতিই এমন হয়, আমিও তাই । আমি নদীর দিকে তাকিয়ে কথা বলছিলাম, হঠাৎ ভাবীর দিকে মুখ ফেরাতেই দেখলাম তার দুচোখ থেকে জলের ধারা নামছে কপোল বেয়ে । ভাবীর হাতের মধ্যে আমার ডান হাত, বললাম, ভাবী! ভাবী আমার হাত ছেড়ে দুইহাতে নিজের মুখ ঢেকে হু হু ক'রে কেদে উঠলো । আমি অশ্রুসিক্ত চোখে তার দিকে তাকিয়ে রইলাম । ভাবীর নারী হৃদয় আহত হয়েছে, তার স্বপ্নভঙ্গ হয়েছে; এ তার স্বপ্নভঙ্গের কানা । কীদুক, কেঁদে বুকের ভার নামাক। বেশ কিছুক্ষণ পর আমি ভাবীর মাথায় হাত রাখলাম, “ভাবী ।' ৯৪ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।