ভাবী এবার আমার কাধ থেকে মাথা তুলে মুখের দিকে তাকালো, চোখে-কপোলে জল দেখে খানিকটা ধাক্কাও খেল। 'কাদছো কেন তুমি? আমি ভাবীর চোখে চোখ রাখলাম, “তোমার ভালবাসা পেয়ে। আমি তো তোমার এই ভালবাসার প্রতিদানে কিছুই দিতে পারবো না। কিন্তু তোমার এই ভালবাসাটুকু আমার সারাজীবনের সঞ্চয় হয়ে থাকবে ভাবী ।' “মানে? “ওই যে বললাম, আমি নারী । তোমাকে সব খুলেই বলি, আমি তো এসব কথা কারো সঙ্গে শেয়ার করতে পারি না, আমার ভেতরে কথা গুমরে মরে । জানো, সারাক্ষণ আমার শরীরের সাথে মনের ঝগড়া হয়; মন চায় তোমার মতো একটি শরীর । আমারও তোমার মতো শাড়ি পরতে ইচ্ছে করে, গয়না পরতে ইচ্ছে করে, কপালে টিপ পরতে ইচ্ছে করে, চোখে কাজল দিতে ইচ্ছে করে, ভীষণ সাজতে ইচ্ছে করে; আমিও তোমার মতোই এমন একজন পুরুষের স্বপ্ন দেখি যে তার হৃদয় উপুড় ক'রে আমাকে ভালবাসা দেবে, আমিও যাকে হৃদয় উজার হাসাহাসি করে। কিন্তু তুমি বিশ্বাস করো ভাবী, আমার শরীরটা পুরুষের হলেও মনটা নারীর; মনে-প্রাণে আমি একজন নারী ।' ভাবী বিস্ময়াবিভূত চোখে আমার মুখের দিকে তাকিয়ে কথা শুনলো । আমি আবার বললাম, “এই কথাগুলো আমি কাউকে বলতে পারি না জানো, এমনকি আমার পরিবারের কারো কাছেও না। বাবা-মায়ের ছেলের স্বপ্ন ছিল, তাইতো প্রথম তিনটি সন্তান মেয়ে হবার পর আবার তারা সন্তান নিয়েছেন। আমাকে পেয়ে তারা নিশ্চয় খুব খুশি হয়েছিলেন, এখনো আমাকে ঘিরেই তারা স্বপ্ন বোনেন। বাবা-মা আঘাত পাবে ব'লে আমি তাদেরকে কিছু বলি না, কিন্তু কোনো একদিন তাদেরকে এই সত্যের মুখোমুখি হতেই হবে । তারা এই আঘাত কি ক'রে সামলাবে আমি জানি না। বাবা-মায়ের কথা ভেবে আমার ভীষণ খারাপ লাগে। আমি জানি যে বাবা-মা আমার কথা শুনে যতো না আঘাত পাবে আর চেয়ে বেশি আঘাত পাবে পাড়া-পড়শির সুচালো কথায় ।' আমার পিঠে ম্নেহের হাত রেখে বললো, “এটা বোধ হয় এক ধরনের অসুস্থতা । তুমি বাড়িতে খুলে বলো, তুমি যদি বলতে না পারো আমি বলি। ডাক্তার দেখালে সব ঠিক হয়ে যাবে ।' ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।