Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

ভাবী, তুমি তো কাল দেখলেই আমি শারীরিকভাবে অক্ষম ।' আমি মনের কথাটা না বলে কেবল শরীরের কথাটাই বললাম। “ও তেমন কিছু না, প্রথম প্রথম অমনই হয়। আমি অহেতুক উত্তেজিত হয়ে তোমাকে বকেছি। অভ্যন্ত হ'লে ঠিক হ'য়ে যাবে ।" ওহ! আমি কী বলবো? আমি কি সব খুলে বলবো ভাবীকে? কিন্তু সব শুনে আবার যদি কালকের মতো রণচন্ত্রী রূপ ধারণ করে! ভাবী এবার আমার ডান গালের সঙ্গে তার বাম গাল স্পর্শ ক'রে বললো, প্লিজ শাহিন, আমাকে বোঝার চেষ্টা করো । দেহ-মনের এই জ্বালা আমি আর সইতে পারছি না। ভাবী তার ঠোট দু'টো চেপে ধরলো আমার গালে । আমি ভাবীর মাথাটা ধ'রে সতর্ক করলাম, “ভাবী, লোকজন চ'লে আসতে পারে । ভাবী আমার কীধে মাথা রেখে বাহুবেষ্টনে আমাকে জড়িয়ে ধরলো, অল্পক্ষণ পরই একটা মোটরসাইকেলের আগমনী বার্তা কানে আসায় আমাকে ছেড়ে সোজা হয়ে বসলো । শীই ক'রে মোটরসাইকেলটি বেরিয়ে গেল আমাদের পিছন দিয়ে । ভাবী পুনরায় আমার কাধে মাথা রেখে বামহাত দিয়ে পিঠ জাপটে ধরলো । আমি তাকিয়ে রইলাম পদ্মার বুকের ওপর দিয়ে শুন্যে আর আমার চোখ থেকে গড়িয়ে পড়লো জল। মানুষের ভালবাসা পেলে আমার কান্না পায়। কিন্তু আমাদের সমাজে যে ছেলের স্বভাব কিছুটা মেয়েদের মতো বা যে ছেলে চৈত্তিকভাবে নারী, বেশিরভাগ মানুষ গ্নেহ-ভালবাসা দেবার পরিবর্তে তাকে নিয়ে কৌতুক করে; ব্যঙ্গ-বিদ্রপ ক'রে মজা পায়। অথচ একজন নারী আমাকে নিয়ে মজা না ক'রে অসহায়ভাবে আমার ভালবাসা প্রার্থনা করছে, আমার চোখে জল আসবে না তো কি চোখ দিয়ে আগুন ঝরবে! কিন্তু এখন আমি যদি বলি যে ভাবী আমিও তোমাকে ভালবাসি, যতোদিন বেঁচে থাকবো তোমার-আমার গোপন প্রণয় অটুট থাকবে । তবে তা মিথ্যে বলা হবে, তার সাথে প্রতারণা করা হবে, প্রতরণা করা হবে নিজের সন্তার সঙ্গেও । প্রতারণা আমি করতে পারবো না, তার চেয়ে ভাবীকে সব খুলে বলাই শ্রেয়। আমার দীর্ঘ মৌনতা দেখে ভাবী বললো, কী হলো, তুমি কিছু বলবে না আমি দৃষ্টি সংকুচিত ক'রে আমার কীধে মাথা রাখা ভাবীর মুখের দিকে তাকালাম; তার হৃদয়ে যে স্বপ্ন-আশা-ভালবাসার দীপ জ্বলছে, তার রোশনাই ছড়িয়েছে মুখেও; কি ক'রে আমি এই দীপ নিভিয়ে দিই, মুখের রোশনাই ঢেকে দিই অন্ধকারে! কিন্তু দীপ নেভানো ছাড়া তখন ভিন্ন কোনো পথও খোলা নেই আমার সামনে । অবশেষে আমি সত্যের পথই ধরলাম, “কি বলবো ভাবী, আমিও যে তোমার মতোই নারী! ধ্যাৎ, বাজে কথা ব'লো না! ৯২ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।