Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

বর বিদেশ থেকে কাড়ি কাড়ি টাকা রোজগার ক'রে পাঠায়, আর সে শ্বশুর-শাশুড়িকে নিয়ে মহা সুখে থাকে! ভাবী আমার কাধে মাথা রেখে বললো, “জানো, কতোদিন মনে হয়েছে তোমার সঙ্গে সম্পর্কে জড়াই, কিন্তু সরাসরি কিছু বলতে পারি নি। আকারে-ইঙ্গিতে বুঝিয়েছি, কিন্তু তুমি এমন ছেলেমানুষ যে সে-সব বুঝতেও পারো নি! ভাবী এবার কাধ থেকে মাথা তুলে বললো, “শাহিন, তোমার চাল-চলন দেখে অন্যরা যা-ই বলুক, তোমাকে আমার ভাল লাগে; তুমি খুব সহজ-সরল । তোমার প্রতি আমার মায়া জন্মে গেছে, আমি ভালবেসে ফেলেছি তোমাকে ।' সেজেগুজে রায়হান ভাইয়ের হাত ধ'রে ওর সঙ্গে ঘুরতে বেরোতে ইচ্ছে করে, ওকে জড়িয়ে ধ'রে আদর করতে এবং আদর পেতে ইচ্ছে করে, শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দিতে ইচ্ছে করে ওর মুখের ঘাম, ওর কোলে মাথা রেখে শুয়ে রাত জেগে পাহাড়া দিতে ইচ্ছে করে পূর্ণিমার চাদ! দেহটা পুরুষের হলেও মনে-প্রাণে তো আমি নারী, অথচ অন্য একজন মনো- দৈহিক নারী কিনা বলছে সে আমাকে ভালবাসে! এখন এই নারীকে আমি কী বলবো! ঘটনার জন্য আমি খুবই লজ্জিত, তোমার কাছে ক্ষমা চাইছি। ওই ঘটনাকে মনে রেখে তুমি আবার ভেবো না যে আমি কেবল দৈহিক ক্ষুধা মিটানোর জন্য তোমার ভালবাসা প্রার্থনা করছি, সত্যিই আমি ভালবেসে ফেলেছি তোমাকে । আমার স্বামী-সংসার যেমন আছে থাকুক, কিন্তু তোমার সঙ্গে আমার ভালবাসার গোপন সম্পর্কটাও থাকুক না শাহিন, তাহলে আমি মনে শান্তি পাব। এটা তোমার আর আমার গোপন সংসার, যতোদিন বেঁচে থাকবো যত্ব নেবো এই সম্পর্কের, আগলে রাখবো এই সংসার । আর ভবিষ্যতে তুমি যদি কখনো আমাকে বিয়ে করতে চাও, তবে বর্তমানের এই লোক দেখানো সাজানো সংসার ছেড়ে আমি তোমার কাছেই চ'লে আসবো । আমার দৈহিক প্রয়োজনে যেমনি তোমাকে প্রয়োজন, তেমনি মানসিক প্রয়োজনেও ।' আমি তাকিয়ে রইলাম রাস্তার ঢালের ঘাসের দিকে, যেখানে ঢেউ এসে আছড়ে পড়ছিল। আমাকে মৌন থাকতে দেখে ভাবী বললো, “কথা বলছো না কেন শাহিন? “ভাবছি কি বলবো ।' “এতো ভাবাভাবির কী আছে! ৯১ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।