বললাম না প্রেম করবো!” 'ভাবী আমার এসব ভাললাগে না।' ভাবী আমার ডানহাত তার দুই হাতের মধ্যে নিয়ে বললো, “কালকের ঘটনার জন্য আমি দুঃখিত। হঠাৎ ক'রে তোমাকে ওই পরিস্থিতে ফেলা আমার উচিত হয় নি।' তখন আর ভাবীর মুখে সেই হাসিখুশি ভাবটি নেই, বেশ গন্তীর। বললো, “কালকে হঠাৎ বাড়ি ফাকা পেয়ে আমার দেহমন হঠাৎ-ই অশান্ত হয়ে উঠেছিল, মাথায় দু্টবুদ্ধির ভূত চেপেছিল। গেটের কাছে দীড়িয়ে ছিলাম যে কখন তোমাকে পাব, না পেলেও তোমাদের বাড়িতে গিয়ে তোমাকে ডেকে আনতাম, এমন রোখ চেপে গিয়েছিল! কাল কেন অমন হয়েছিল কে জানে! তীব্র কামনার ঘোরে ছিলাম আমি । অতৃপ্ত হয়ে অসভ্যের মতো তোমাকে যা-তা বলেছি; প্লিজ শাহিন, তুমি কিছু মনে ক'রো না।” আমি চুপ ক'রে রইলাম। ভাবী বললো, “বিয়ের কুঁড়িদিন পর তোমার ভাই ইতালি চ'লে গেল, সে-ও আজ দেড় বছর । আসার নামগন্ধও নেই মুখে, সে ভালই আছে....! কিন্তু আমি? আমারও তো মন আছে, বারুদ ভরা শরীর আছে, শরীর আর মনের কিছু চাহিদা আছে; কিন্তু সে-সব বোঝার মতো মন তোমার ভাইয়ের নেই। সে আমাকে ওখানে নেবে না, আবার বছরে একবার আসবেও না। এই নিয়ে চিঠিতে ঝগড়া হয়; মাসে একবার টিএন্ডটি অফিসে গিয়ে ফোন করি, ফোনেও ঝগড়া হয়। আমাকে জানিয়েছে বছরখানেক পর একবার এসে ঘুরে যাবে, তারপর একটানা চার-পাচ বছর থেকে একেবারে চ'লে আসবে । এখানে এসে ব্যবসা-বাণিজ্য করবে। অথচ বিয়ের আগে বলেছিল ইতালিতে সে ভাল চাকরি করে, আমাকেও ওখানে নিয়ে যাবে । বছরখানেক পর কেন দেশে আসবে জানো? আমাকে গর্ভবতী করতে! আমার প্রতি ভালবাসার টানে নয়, আমার শরীরের টানেও নয়; প্রয়োজনে । আমি যেন বাচ্চা উৎপাদন করার একখণ্ড জমি, বীজ পুঁতে দিয়েই সে চ'লে যাবে! আমার শরীর- মনের যেন কোনো চাহিদা নেই! কি করবো আমি? যে স্বামী স্ত্রীর শরীর-মন বোঝে না, তার জন্য শরীর আগলে অপেক্ষা করতে করতে বুড়ি হবো? সে তো ওখানে ঠিকই সাদা মাগিগুলোর সঙ্গে শুচ্ছে, শরীর জুড়োচ্ছে! কিন্তু আমি? অনেক অপেক্ষা করেছি, আর পারবো না। এটুকু ব'লে থামলো ভাবী; আশপাশে কোনো মানুষ নেই, নেই মানুষের সাড়াশব্দও । আছে কেবল ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ আর গাছে বসা একটা-দুটো পাখির ডাক । ভাবী শক্ত ক'রে আমার ডানহাতটা ধ'রে আছে। আমি কি বলবো বুঝতে পারছি না। মানুষের সাথে দিনের পর দিন মেলামেশা করলে কিংবা কথাবার্তা বললেও আমরা তার ভেতরের কথা কতোটুকু জানতে পারি? হয়তো খুব সামান্য-ই। ভাবীর ভেতরে এতো ব্যথা, এতো না-পাওয়া ছিল তা আমি কখনো বুঝতেও পারি নি। হাসি-খুশি ভাবীকে দেখে মনে করেছি সে তো দারুণ সুখী, ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।