দারুণ শান্তি পাচ্ছি। একজন লেখকের জীবনে অগনিত পাঠকের গালভরা প্রশংসা, তুমুল জনপ্রিয়তা, লক্ষ লক্ষ টাকা রয়্যালিটি, দেশি-বিদেশী রাশভারী পদক; এসবের চেয়ে এই মানসিক শান্তিটুকুর মূল্য অনেক বেশি এবং প্রয়োজনীয়; লেখক হিসেবে আমি অন্তত তাই মনে করি। সত্যকে পাশ কাটিয়ে, সমাজের নানান জাতি-গোষ্ঠী এবং শ্রেণির অন্ধ বিশ্বাসে আঘাত না দিয়ে, তাদের মন যুগিয়ে লিখে লেখক হিসেবে যেমনি দ্রুত নাম করা যায়, তেমনি প্রচলিত প্বোতে জীবনটা ভাসিয়ে সবরকম ভাবে উপভোগও করা যায়; চাইলে হয়তো আমিও তা পারতাম, কিন্তু তাহলে নিজের কাছে আমি কোনোদিনই মানুষ হয়ে উঠতাম না। এখন হয়তো অনেকেই আমাকে ঘৃণা করবে, গালমন্দ করবে, কেউ কেউ অমানুষও বলতে পারে; তাতে আমার কিছু যায়-আসে না, কেননা আমি তো নিজের কাছে মানুষ হতে পেরেছি, অকপটভাবে সত্য বলার জন্য নিজেকে ভালবাসতে পেরেছি। নিজের কাছে নিজে মানুষ হওয়া এবং নিজেকে নিজে ভালবাসতে পারাই এই মানবজীবনে আমার শ্রেষ্ঠ অর্জন। এই অর্জনটুকু সারাজীবন ধ'রে রাখতে চাই, এই অর্জনটুকু নিয়েই বাকি জীবন বাচতে চাই। গত ছয় মাস যাবৎ ধর্মকারী ব্লগে “সাইমুম' ধারাবাহিকভাবে প্রকাশের সময় যে-সকল পাঠক আমাকে উৎসাহ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ । মুক্তচিন্তার জয় হোক, মানবতার জয় হোক। উজান কৌরাগ সেপ্টেম্বর, ২০১৭ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।