Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

ব্যাংকে কি মানুষের টাকা গোনা দেখতে যাব! আমি অবাক হ'য়ে তার দিকে মুখ ফেরালাম, “মানে! তাহলে আমরা কোথায় যাব? সে আমার মাথাটা তার দিকে টেনে কানের কাছে মুখ নিয়ে আস্তে বললো, প্রেম করতে! লাগছিল, খোলা চুল বাতাসে উড়ছিল। দারুণ সুগন্ধ ছড়াচ্ছিল তার শরীর! আমার মনোলিঙ্গ পুরুষের হ'লে সত্যিই আমি নিজেকে সপে দিতাম তার কাছে, তার দেহ-মনে এতো মায়া যে “আমরা কোথায় যাচ্ছি? ভাবী রিভওয়ালার উদ্দেশে বললো, “চাচা, বেড়িবাধের দিকে যান ।' আমার প্রতিবাদী প্রশ্ন, 'বেড়িবাধে কেন? ভাবী তার হাতের মুঠোয় আমার চুল ধ'রে ঝাঁকুনি দিয়ে ফিসফিস ক'রে বললো, “বললাম না প্রেম করতে! “আমি কলেজে যাব । “আজ আর কলেজে যাওয়া হবে না চান্দু, সারাদিন আমাকে সময় দিতে হবে ।” “আমাকে নামিয়ে দাও, আমি কলেজে যাব । সামনে তোমাকে চুমু খাব কিন্তু!” এ কোন ভাবী? গতকাল দুপুরের পর থেকে ভাবীকে যেন প্রতি মুহূর্তে নতুন লাগছে! আমি চুপ ক'রে ব'সে রইলাম রিক্সায়। ভাবী আমার অসহায়তা দেখে মিটিমিটি হাসতে লাগলো । শহর ছাড়িয়ে বেড়িবাধের ফীকা রাস্তায় ওঠার পর কে জানে কোন আনন্দে সে নিচু গলায় গেয়ে উঠলো, “এতো দিন যে ব'সে ছিলেম পথ চেয়ে আর কাল গুণে দেখা পেলেম ফাল্গুনে ।' ভরা বর্ষায় বসন্তের গান! গাইবে না কেন, ভাবীর হৃদয়ে তখন বইছে বসন্তের মাতাল হাওয়া, মুখে ফুঠেছে পলাশ-শিমুল! কি আছে তার মনে বুঝতে পারছি না, আজ আবার কোন কাণ্ড করবে কে জানে! আমি পদ্মার উত্তাল বুকের দিকে তাকিয়ে থাকলেও আমার কান ভাবীর সুরে । গলায় বেশ সুর আছে, হতে পারে বিয়ের আগে সে গান গাইতো। সকালের নির্জন বেড়িবাধ, বিকেলের দিকে জোড়া জোড়া প্রেমাতুর যৌবন ভিড় করে বেড়িবাধে; অনেকে বন্ধু-বান্ধব কিংবা পরিবার নিয়েও আসে । আমরা রিজ থেকে নামলাম ঘাস দেখিয়ে বললো, চলো, ওখানে বসি ।' আমি বসলাম রাস্তার ঢালের দিকে পা ছড়িয়ে; ভাবী বসলো আমার ডানপাশে গা ঘেঁষে, এতোটাই থেষে যে আমি তার শরীরের উত্তাপ টের পেলাম। আমি পদ্মার বুকে দৃষ্টি ছুড়ে দিয়ে বললাম, আমাকে এখানে নিয়ে এলো কেন? ৮৯ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।