আমার কোলের কাছে ছুড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কাগজের টুকরোটা আমার কোল থেকে গড়িয়ে পড়লো বিছানায় আর আমার দৃষ্টি ভাবীর শেষ ছায়াটুকু অনুসরণ করার পর ওপর । ঘরে আমি একা, অন্য কারো আসার সম্ভাবনাও নেই; তবু দ্রুত কাগজখানা তুলে বইয়ের মাঝখানে নিয়ে খুলে তাতে চোখ বুলালাম-কাল কলেজে যাবার সময় অবশ্যই আমার সঙ্গে দেখা করবে, আমি তোমার সঙ্গে যাব, আমার ব্যাংকে একটু কাজ আছে। যদি আমাকে নিয়ে না যাও, তাহলে আমি তোমার বুবুদেরকে....! একবার পড়া শেষ হ'লে আবার পড়লাম, তারপর আবার....! তিনবার পড়ার পর চিরকুটটা মুখে পুরে চিবিয়ে পিষতে লাগলাম আর আমার চোখে ভাসতে লাগলো দুপুরের দৃশ্যগুলো! গিয়ে দাড়ালাম । ভাবী চিরকুটের শেষে লিখেছে, “যদি আমাকে নিয়ে না যাও, তাহলে আমি তোমার বুবুদেরকে....।' কি বলবে ভাবী? সে নিজেই তো আমাকে.....; অথচ এখন কিনা বুবুদেরকে ব'লে দেবার ভয় দেখাচ্ছে! ভাবীর পেটে তলে তলে এতো শয়তানি! এখন আবার তাকে নিয়ে ব্যাংকে যেতে হবে, যদি না নিয়ে যাই তাহলে কি সে সত্যিই ব'লে দেবে বুবুদেরকে? নিয়ে যাব কি যাব না এই নিয়ে আমার ভেতরে দ্বিধা। আকাশ মেঘলা, আবহাওয়া তপ্ত নয়, তবু আমি রীতিমতো ঘামছিলাম! হঠাৎ সদর দরজা খুলে গেল আর বেরিয়ে এলো হাসিমুখের ভাবী; পরনে একটা জলপাই রঙের শাড়ি, গায়ে একই রঙের আমাকে দেখে বেরিয়ে এসেছে । আমার দিকে ভ্যানিটি ব্যাগটা বাড়িয়ে দিয়ে বললো, “ধরো এটা, না ডেকে এখানে চুপ ক'রে দাড়িয়ে আছো কেন? আমি কোনো উত্তর না দিয়ে ভাবীর বাড়িয়ে দেওয়া ব্যাগটা ধরলাম । সে সদর দরজায় তালা দিয়ে আমার হাত থেকে ব্যাগ নিয়ে চাবির গুচ্ছ ব্যাগের ভেতর রেখে বললো, চলো । দু'জনে পাশাপাশি হাটতে শুরু করলাম, আমি মাটির দিকে তাকিয়ে হাটছি আর মাঝে মাঝো আড়চোখে তাকাচ্ছি তার দিকে । সে-ও মাঝে মাঝে তাকাচ্ছে আমার দিকে । একটুখানি হাটার পরই আমরা রিক্সা পেয়ে গেলাম । রিক্সায় ওঠার আগে রিক্সাওয়ালা জিজ্ঞাসা করলো, “কনে যাবেন ভাবী বললো, “আগান, তারপর বলছি। যা ভাড়া তাই দেব, আপনাকে ঠকাবো না।' রিক্সা চলতে শুরু করলে আমি অন্যদিকে তাকিয়ে রইলাম । ভাবী আমার বামহাতে চাপ দিয়ে ফিসফিস ক'রে বললো, “কি এভাবে চুপ ক'রে থাকবা, কথা বলবা না? আমি না তাকিয়ে বললাম, “আমরা কোন ব্যাংকে যাব? ৮৮ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।