Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

পোড়াতে লাগলো আমাকে । জীবনে প্রথমবারের মতো চৈত্তিকভাবে পুরুষ না হবার জন্য আফসোস হলো আমার; মনে হলো, আহারে, আমি যদি দৈহিক এবং চৈত্তিকভাবে একজন পরিপূর্ণ সমর্থ পুরুষ হতাম, তাহলে এই স্বামী পরবাসী অতৃপ্ত অসুখী নারীকে পরিপূর্ণ তৃপ্ত এবং সুখী করতে পারতাম! সেদিনই বিকেলবেলা ভাবী আমাদের বাড়িতে এলো; বাড়িতে তখন আমি, মা আর মেজোবুবু। বাবা অফিসে আর ছোটবুবু তখনো কলেজ থেকে ফেরে নি। হঠাৎ-ই ছোটবুবুর কলেজ থেকে ফেরার সময় বিকেল থেকে গড়িয়ে সন্ধ্যায় ঠেকেছে, কেননা ছোটবুবু তখন নতুন প্রেমে মজেছে। আমি বারান্দার চেয়ারে ব'সে থাকলেও ভাবীকে দেখেই সঙ্কোচে নিজের ঘরে চ'লে গেলাম। ভাবী এসেই রান্নাঘরের বারান্দায় মোড়া টেনে বসলো । মা রান্নাঘরের মধ্যে কোনো কাজ করছিল, আর মেজোবুবু রান্নাঘরের বারান্দায় ব'সে ভাত খাচ্ছিল, তিনজনে একথা-সেকথা বলছিল । মেজোবুবুর খাওয়া শেষ হ'লে টিউবয়েলে গিয়ে হাত-মুখ ধুয়ে ওর ঘরে গেল। ততোক্ষণে ভাবীও রান্নাঘরের বারান্দা থেকে আমাদের শোবার ঘরের বারান্দায় উঠে এসেছে । মেজোবুবু ঘর থেকে ভাবীর উদ্দেশে বললো, “ভাবী, দেখ, লুডু বোধ হয় শাহিনের ঘরে ।' ভাবী আমার ঘরে এলো । আমি বিছানায় আধশোয়া হয়ে সমরেশ মজুমদারের “কালবেলা' উপন্যাসে মুখ গুঁজে ছিলাম । ভাবী আমার দিকে তাকিয়ে বললো, 'লুডু কোথায়? ভয়-সক্কোচ-দ্বিধা আমার কণ্ঠ চেপে ধরলেও আমি যথাসম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা ক'রে তার দিকে না তাকিয়েই বললাম, “বুক শেলফের নিচের তাকে ।' ভাবী শেলফের তাক থেকে লুডু এবং গুটি নিয়ে বললো, “আসো লুডু খেলি। অন্যদিনের মতোই তার স্বাভাবিক প্রস্তাব, যেন দুপুরে তার সঙ্গে আমার কিছুই হয় নি! আমি এক মুহূর্তের জন্য আড়চোখে ভাবীর দিকে তাকিয়ে আবার বইয়ের পাতায় মুখ গুঁজলাম। কি চেহারায় কি কথায়, ভাবী একদম সাবলীল, দুপুরে যে আমাদের মধ্যে অমন একটি কাণ্ড ঘটলো, তা যেন গত জীবনের ঘটনা! কিন্তু আমি ভাবীর মতো সহজ হতে পারলাম না, দুপুরের ঘটনায় আমার মন ছেয়ে গেছে বিষন্নতায়, আমি নিশ্চিত মুখেও পড়েছে বিষন্নতার ছায়া । কোনোরকমে বললাম, “আমি খেলবো না ।' ব'লে একবার আড়চোখে ভাবীর দিকে তাকালাম, ভাবী ঠোট টিপে হেসে বললো, “পারো না তো, তা খেলবা কী! ভাবী টিলটা কোথায় ছুড়লো তা আমি বেশ বুঝতে পারলাম । লুডু খেলায় আমি দারুণ পটু, সহজে হারি না; তবু আমি প্রতিবাদ না ক'রে বাকা কথাটা হজম করলাম দুপুরের পরাজয়ের কারণে । হঠাৎ ভাবী তার ব্লাউজের ভেতরে হাত ঢুকিয়ে এক টুকরো কাগজ বের ক'রে ৮৭ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।