ফোর্থ ইয়ার; ছেলে আবিদ একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ফুফা মারা যাবার পর খরচ টানতে পারবে না বলে এক বছর লস দিয়ে কমার্স কলেজে ভর্তি হয়েছে। সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র, দেশের নব্বই ভাগ মানুষ মুসলমান; সম্পত্তির বন্টন সম্পর্কে কোরানে স্পষ্ট লেখা আছে, দেশের প্রচলিত আইনেও তা আছে; যদিও তা নারীর সঙ্গে স্পষ্টত প্রতারণা । মুসলমানরা মুখে মুখে নারী অধিকারের কথা বললেও আদতে ইসলামই প্রায় সর্বক্ষেত্রে নারীকে সবচেয়ে বেশি অবরুদ্ধ ক'রে রেখেছে এবং পদে পদে নারীর সঙ্গে করেছে প্রতারণা; সম্পত্তি বণ্টনের ক্ষেত্রেও তাই করেছে এক পুরুষের সমান সম্পত্তি দুই নারীকে দিতে ব'লে । তারপরও আমার বড়ফুফুর মতো লাখ লাখ নারী পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হয়। যে বাড়িতে তারা জন্মে, বেড়ে উঠে, বিয়ের পর সেই বাড়িতে বাস করার অধিকার তারা হারায় স্বয়ং মা-বাবা এবং ভাইদের চক্রান্তে। দেশে এখন আশংকাজনক হারে বাড়ছে সম্পত্তি সংক্রান্ত মামলা । কেবল ভাইয়ের বিরুদ্ধে বোন নয়; ভাতিজা, মামার বিরুদ্ধে ভাগ্নে-ভান্সি ইত্যাদি ধরনের মামলা দিনকে দিন বাড়ছে । অথচ এরা নিজেদের মুসলমান দাবি করে, নামাজ পড়তে পড়তে কপালে সহিদাগ পণ্ড়ে যায়, বছর ওয়াজের শব্দে কানের বারোটা বাজে । যে ধর্মগ্রন্থের জন্য এদেরই কেউ কেউ জীবন পর্যন্ত উৎসর্গ করে, নিজের স্বার্থের জন্য সেই ধর্মগরস্থকেই আবার অমান্য করে এরা । ফুফুর বাসা থেকে খেয়ে নাদিয়া আপু আর আবিদের সঙ্গে আড্ডা দিতে দিতে এগারোটা বেজে যায়। ওদের সঙ্গে আড্ডা দিতে আমার ভাল লাগে, আমি উপভোগ করি। বাড়াবাড়ি রকমের ধর্মীয় পরিবেশে বড় হয় নি ব'লে ওরা ধার্সিক হলেও বেশ উদার। নাদিয়া আপু সবগুলো রোজা রাখলেও আবিদের টেনেটুনে পাচ-সাতটা হয়। আমি যে নাস্তিক এই ব্যাপারে ওদের কোনো ত্যালার্জি নেই আমাদের বাসার মতো । আমি তো আমার ছোট আপু আর চাচাতো ভাই-বোনদের সাথে টানা দশ মিনিটও আলাপ করতে পারি না। ওরা আমার সঙ্গে আড্ডা চালিয়ে যাওয়ার মতো কথা খুঁজে পায় না, আমিও ওদের সঙ্গে আলাপের সময় বিষয়বৈচিত্রে ভুগি । ফলে প্রয়োজনের বাইরে অন্য কোনো বিষয় নিয়ে ওদের সঙ্গে আমার কথা হয় না। পরিবার এবং আত্মীয়-স্বজনের মধ্যে একটু মন খুলে কথা বলতে পারি শুধু নাদিয়া আপু আর আবিদের সঙ্গেই । বাসায় ফিরে কম্পিউটারে বসতেই শাশ্বতিদির লেখাটার কথা মনে পড়ে । ইউটিউবে পঞ্তিত রবিশংকরের সেতার ছেড়ে ব্লগে ঢুকে পড়তে শুরু করি। ৮১ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।