জড়ো করবে; বছর চারেক আগেও চাচাকে চড় মেরেছিলেন। আর ধমক তো তিনি সবাইকেই দেন, কেবল আমার সঙ্গেই সুবিধামতো খবরদারি করতে পারেন না আজকাল । আমার বড়ফুফু একদম সরল মনের মানুষ । আমি তাকে আমার মায়ের মতোই ভালবাসি, এমনকি কিছু কিছু ক্ষেত্রে মায়ের চেয়েও তাকে বেশি শ্রদ্ধা করি। দাদার মধ্যে যে সারল্য ছিল, সেটাই পেয়েছেন বড়ফুফু; ছোটফুফুও অনেকটা তেমনই । বাবা, চাচা আর মেজোফুফু পেয়েছে দাদীর স্বভাব; তবে মেজোফুফু দাদীকেও ছাড়িয়ে গেছেন। তুখোর কূটনৈতিক জ্ঞান তার; আমার ধারণা তিনি গোয়েন্দা, সাংবাদিক কিংবা রাষ্ট্রদূত হ'লে একেবারে মাত ক'রে দিতেন! কিন্তু বিএ পাস করেও তিনি পারিবারিক কুটনীতিতেই জীবনের অপচয় করলেন। ছোটবেলা থেকেই নাকি মেজোফুফু আত্মসচেতন; ঈদে ভাল জামাটা তার চাই, বাসার ভাল খাবারটা তার চাই। আর বড়ফুফু ঠিক এর উল্টো, নিজের চেয়ে বোনের জামাটা ভাল হলেই তিনি খুশি হতেন, নিজের খাবারটা ভাই-বোনের মুখে তুলে দিতে পারলেই তিনি তৃপ্তি পেতেন। অথচ তার সেই ভাইবোনদের কাছেই আজ তিনি ব্রাত্য । বড়ফুফুর প্রথম বিয়েটা টিকেছিল বছর খানেক । তার বর এবং বরের পরিবার তাকে নির্যাতন করতো, দাদার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তাকে চাপ দিতো । ফলে দাদা বড়ফুফুকে ডিভোর্স করিয়ে নিজের কাছে নিয়ে এসেছিলেন । এরপর বড়ফুফু আর বিয়ে করতে চাননি, বাবা-মা, ভাইদের সঙ্গেই বাকি জীবন কাটাতে চেয়েছিলেন। পরে দাদা তার ভবিষ্যতের কথা ভেবে অনেক বুঝিয়ে- সুজিয়ে এগারো বছর পর আবার বিয়ে দিয়েছেন। আমার এই ফুফা খুব ভাল মানুষ ছিলেন। সৌখিন ছিলেন খুব, পরিপাটী থাকতে পছন্দ করতেন। বছরে অন্তত দু-বার পরিবার নিয়ে ঘুরতে যেতেন। নিজে খেতে এবং মানুষকে খাওয়াতে ভীষণ পছন্দ করতেন। কাছাকাছি শ্বশুরবাড়ি, কিন্তু খালিহাতে কখনোই আসতেন না, ছোটদের জন্য আইসক্রিম হলেও নিয়ে আসতেন । তার এই স্বভাবই আমার দাদী পছন্দ করতেন না। বলতেন, জমিদারের ব্যাডা, খালি ফুডানি!' ফুফা হার্ট আযাটাকে মারা গেছেন বছর দেড়েক হলো । ফুফা যেহেতু কৃপণ স্বভাবের ছিলেন না, আবার পেশাগত জীবনেও সৎ ছিলেন, ফলে তিনি খুব বেশি সঞ্চয় করতে পারেন নি। আকস্মিক ফুফা মারা যাবার পর দুই সন্তান নিয়ে ফুফু খুব সমস্যায় পড়েছেন । তার বাবার বাড়ির পাওনা ফ্ল্যাটে উঠতে চাইলেও দাদী এবং আমার বাবা-চাচা তাকে উঠতে দেন নি। আর ডাইনিংয়ের ছোট্ট একটা বাসায় ভাড়া থাকেন। স্থান সংকুলানের অভাবে বেশিরভাগ ফার্নিচার বিক্রি ক'রে দিয়েছেন। বড়ফুফুর মেয়ে নাদিয়া আপু ইডেন কলেজে পড়ছে, অনার্স ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।