উঠতে বসতে গুণাহগার কও, দোজখের আগুনে পোড়ার ভয় দ্যাহাও, গরম তেলে ভাজার- গরম জলে সিদ্ধ ভয় দ্যাহাও। কিন্তু তুমিও তো ধরাডা খাইবা, তোমার দুই কাধে দুই ফেরেশতা কেরামান আর কাতেবীন বইয়া বইয়া সব লেইখা রাখতাছে, এই যে মাইয়ারে ফাকি দিতাছো, সেইটাও লেখতাছে। মাইয়া ফাকি দেওনের অপরাধে তোমার আল্লায় যে তোমারেও আগুনে পোড়াইবো, গরম তেলে ভাজবো তা কী তুমি জানো হ, তরে কইছে! “আমারে কইবো ক্যা, তোমার আল্লাহ'র সাহস আছে নি আমার সামনে আসার? কইছে নাকি তোমাগো পিয়ারের নবী মুহাম্মদরে, বসো দ্যাহাইতাছি।' আমার কথা শেষ হওয়ামাত্র দাদী উঠে যেতে চাইলে আমি তাকে জোর ক'রে পুনরায় বসিয়ে দিই। দ্রুততার সঙ্গে বইয়ের তাক থেকে কোরান নিয়ে সুরা নিসার সম্পত্তি বন্টন সংক্রান্ত এগারো নম্বর আয়াত দাদীকে প'ড়ে শুনিয়ে বলি, বুঝলে কিছু? এক ছেলের সমান সম্পত্তি পাইবো দুই মাইয়া; সেই হিসাবে বড়ফুফু কিন্তু একটা ফ্ল্যাট পায় । শুনে দাদী গম্ভীর, মুখে কোনো কথা নেই । এরপর শোনালাম তেরো এবং চৌদ্দ নম্বর আয়াত- “এসব আল্লাহ'র নির্ধারিত সীমা । আর যে আল্লাহ্ ও রসুলের অনুগত হয়ে চলবে, আল্লাহ্ তাকে স্থান দেবেন জান্নাতে, যার নিচে বইবে নদী । সেখানে তারা চিরকাল থাকবে, আর এ মহাসাফল্য ।' সুরা নিসা (৪:১৩)। “অপরদিকে যে আল্লাহ ও তার রসুলের অবাধ্য হবে ও তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে তিনি তাকে আগুনে ছুড়ে ফেলে দেবেন, সেখানে সে থাকবে চিরকাল; আর তার জন্য রয়েছে অপমানকর শাস্তি ।' সুরা নিসা (৪:১৪)। দাদীর মুখ আরো গন্ভতীর, তিনি যে ভেতরে ভেতরে বিচলিত তা বেশ বুঝতে পারি আমি। তাকে আরো বিচলিত করতে বলি, “কী বুঝলে? মুখে মুখে সারাক্ষণ যতোই আল্লা- বিল্লারে ডাকো, আগ্তনের হাত থেইকা কিন্তু তোমারও রেহাই নাই। সময় থাকতে মাইয়ার সম্পত্তি বুঝাইয়া দাও ।” “সর, তারাবি পড়মু।” উঠে পড়েন দাদী । বুঝিয়ে-সুজিয়ে কোনো কাজ হবে না, বড়ফুফুকে ফ্ল্যাট না দেবার সিদ্ধান্তে সবাই অনড় । তাই বিষে বিষক্ষয় করার পথ বাতলেছি। অবশ্য এতে কাজ হবে কিনা আমি জানি না, চেষ্টা তো ক'রে দেখি। কোনোভাবে দাদীকে একবার রাজি করাতে পারলেই কাজ হবে; কারণ, দাদী যদি একবার বলে যে বড়ফুফুকে ফ্ল্যাট দেওয়া হবে, তাহলে বাবা-চাচার সাধ্য নেই দাদীর মুখের ওপর কথা বলার । দাদী ভয়ানক কড়া, চেঁচামেচি ক'রে মহল্লার লোক ৭৯ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।