Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

করতো; ছাড়াইয়া নিয়া আইলাম। বহুত খরচা-পাতি কইরা আবার বিয়া দিলাম। এই জামাইডা এমনিতে বালা আছিল, মারধর করতো না; ব্যভারও ভাল আছিল । তয় বেহিসেবী আছিল, কী ফুডানি তার, খাওন-পরনের কী বাহার! জামায় এক্রা ভাজ পরছে নি কুনোদিন? মনে অইতো জমিদারের ব্যাডা! ট্যাহা-পয়সা গুছাইতে পারে নাই, হ্যার দায় কী আমার? ডি রূকে ওগোতো প্রটও আছে, মামলা চলতাছে। মামলায় অরাই জিতবো ।” “কবে মামলা জিতবো সেই আশায় বাতাস খাইয়া থাকবো ওরা! ওই জমির পার্টি তিনটা; জিতলেও তিনভাগ অইবো, ফুফারাও তিন ভাই ।' কয়দিন পর ওর মাইয়া পাস দিয়া বাইর অইবো, বাইর অইলেই তো চাকরি পাইবো। তহন ওগো ভাত খাইবো পরে ।” উহ্‌! এই বুড়ির সাথে কথা বলা মানে বাজে সময় নষ্ট করা । মেজাজও ঠিক থাকে না। বলি, “তাই ব'লে বাপের সম্পত্তি থেইকা তুমি তারে বঞ্চিত করবা? দাদী এবার উত্তেজিত, “বঞ্চিত করলাম কই, কইলাম না ওরে বহুত দিছি। হুন, তরে এইসব নিয়া মাতা ঘামাইতে অইবো না। এ নিয়া মাতা ঘামানোর লাইগা আমি আছি, তর বাপ-চাচা আছে। 'আমি তো মাথা ঘামাই না। কিন্তু কইয়া দিও কেউ যেন বড়ফুফুরে এই বাড়িতে আসতে নিষেধ না করে । তাইলে কিন্তু আমি তারে ছাইড়া কথা কমু না।? ই...মার পোড়ে না পোড়ে মাসির! দাদীর মুখে প্রবাদবাক্য শুনে আমার হাসি পায়! যতো রকমের বাঙালিয়ানা আছে তাকে হিন্দুয়ানী আখ্যা দিয়ে উঠতে-বসতে এরা ফৌড়ন কাটে; অথচ চাল-চলন, কথাবার্তায় নিজেরাই সেই বাঙালিয়ানা থেকে বের হতে পারে না। 'বড়ফুফু তোমারে ভালবাসে, তাই সে বারবার আইসা তোমারে তোষামোদ করতাছে, কিন্তু তুমি কোনো কথা কানেই নিতাছো না। যহন মামলা দিবো, বুড়াকালে কাঠগড়ায় যাইয়া াড়াইবা, তহন কিন্তু আদালতের কথা ঠিকই কানে নিতে অইবো ।” দাদীর চোখ-মুখের তেজ হঠাৎ কমে যায়, আমার ঘরের ভেতরে কয়েক পা এগিয়ে আসে, 'অয় কি মামলা দিবো নাকি, তরে কইচে কিছু? “তোমরা তারে বাপের সম্পত্তি থেইকা বঞ্চিত করবা, আর সে চুপ কইরা বইসা থাকবো! “হু, অতো সোজা না, মামলা দিলেই অইলো, আমি বাইচ্চা আছি না! “এইটা ব্রিটিশ আমল না আর তুমিও রানি ভিক্টোরিয়া না, মামলা দিলে কিন্তু ঠিক-ই তারে সম্পত্তি দিতে অইবো ।” “মামলার ব্যাপারে অয় তরে কী কইছে? দাদীর নরম সুর দেখে হাত ধ'রে তাকে বিছানায় বসাই কোনোরকম জোরাজুরি ছাড়াই। অর্থাৎ মামলা বিষয়ে ফুফু আমাকে কিছু বলেছে কিনা সেই ব্যাপারে তার এখন প্রবল কৌতুহল । কিন্তু আমি মামলার প্রসঙ্গ এড়িয়ে তুলি মুহাম্মদীয় তরিকা, “আচ্ছা, সারাক্ষণ তো আল্লাহ্‌-বিল্লাহ আর ফেরেশতা ফেরেশতা কইরা মুখে ফ্যানা তুইলা ফ্যালো। আমারে তো ৭৮ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।