নিশ্চয় বদলাবে, এখন আমরা হয়তো একটা অন্ধকার সময় পার করছি। কিন্তু মহাকালের হিসাবে একশো-দুশো বছর সামান্য সময়। আমি আশাবাদী যে একদিন সমাজ বদলাবেই। শোন, তুই কিন্ত সন্ধ্যার মধ্যেই চলে আসিস।' “সোমবার তোমরা অফিসে যাবে না? “অফিস থেকে দুপুরের পরপরই চ'লে আসবো । বাসায় ব'লে আসিস যে রাতে থাকবি, জমিয়ে আড্ডা দেব ।' “ঠিক আছে, আমি সন্ধ্যার মধ্যেই এসে পড়বো ।....ওকে বাই । চোখে-মুখে অপ্রসন্নতা । বলি, কি গো কমলাসুন্দরী, চোখে-মুখে তো প্রেম একেবারে উছলাইয়া পড়তাছে। অমন প্রেমময় দৃষ্টিতে কী দ্যাখতাছোঃ আসো ভেতরে আসো ।' বেশিরভাগ সময়ই আমি দাদীর সঙ্গে ঢাকাইয়া ভাষায় কথা বলি। বলেন, তির ঘরে ঢুকুম না, তর ঘরে ঢোকনও গুণাহ। আল্লারে আল্লাহ্, পেত্ি-পুত্বি ঝুলাইয়া ঘরডারে করছে কী! এই বাড়িতে নি ফেরেশতা আইবো কুনোদিন! যে জইন্যে হিন্দুগো বাড়িভাড়া দেই না, সেই বেশরিয়তী কাম অহন আমার বাড়ির মইদ্যে। আল্লাহ্ আমারে তুইলা নেয় না ক্যান!” এক বাড়িতে থাকলেও দাদি আমার ঘরে প্রবেশ করেন না অনেকদিন। বলি, এই যে রোজার দিনে এতোক্ষণ বইসা ইন্ডিয়ান বেপর্দা মালাউন মাইয়াগো নাটক দ্যাখতাছিলে, তাতে তোমার গুণাহ অয় নাই? আমার ঘরের ছবি আর ভাক্ষর্য দেখলেই তোমার যতো গুণাহ অয়! টিভিতে নাটক-সিনেমা দ্যাখন তো হারাম। এই হারাম জিনিস দেইখা একটু পর আবার তারাবি নামাজ পড়বা ! “তর কাছ থেইকা আমার ধর্মের জ্ঞান নিতে অইবো না। তরে আমি যা কই তাই হুন।' “কও কী কইবা।' তুই শামীমারে যা তা কইছস ক্যান? ঘা তা তো কই নাই। মেজোফুফু বড়ফুফুকে এই বাসায় আসতে নিষেধ করছে, তাই আমি তারে কইছি বাপের বাড়িতে বড়ফুফু যহন খুশি আইবো, তুমি নিষেধ করবার পারো না।” “মাইয়া আমার, তর লগে এতো খাতির কিয়ের? “সত্যিই তোমার মাইয়া! নাকি দাদার লগে কারো গোপন সম্পর্ক আছিল, তার মাইয়া ।' “তর দাদা তোগো মতো গুণাহগার আছিল না।' “তোমার মাইয়াই যদি অইবো তাইলে তুমি মাইয়াডারে এতো শাস্তি দিতাছো ক্যান? “ওরে শাস্তি দিতাছি কই! তুই দুইদিনের পোলা, তুই কী জানোস? ওরে কম দেই নাই! বহুত দিছি ওরে। দুই-দুইবার বিয়া দিতে খরচ অইচে । আগের জামাইডা ভাল আছিল না, মারধর ৭৭ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।