খাবি না ক্যান? 'বড়ফুফুর বাসায় খাব ।' আমি মাকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে নিজের ঘরে ফিরে গামছাখানা নিয়ে বাথরুমে ঢুকি । অস্বস্তিকর গরম থেকে এসে শাওয়ারের নিচে দীড়াতেই প্রশান্তি ছড়িয়ে পড়ে দেহ-মনে। চোখ বুজে দীড়িয়ে থাকতে ভাল লাগে। বেশ সময় নিয়ে গোসল ক'রে বের হই। থ্রি কোয়ার্টার আর গেঞ্জির ভেতরে শরীর গলাতেই ফোন বেজে ওঠে । বিছানায় রাখা মোবাইলের স্ত্রীনে তাকাতেই দেখি_শাশ্বতীদি। গামছাখানা বারান্দার তারে নেড়ে দিয়ে এসে ফোন রিসিভ করি_হ্যালো...দিদি, কেমন আছো? ভাল। তুই ঢাকায় আছিস? হ্যা।” “আগামী সোমবার সন্ধ্যায় বাসায় আসিস।' কেন? “আসিস তো, এলেই দেখতে পাবি ।' “ও বুঝতে পেরেছি, তোমাদের আানিভার্সারি। পরাগদা কোথায়? “ও এখনো ফেরে নি, রাস্তায়। শোন, গল্পটার দ্বিতীয় পর্ব ব্লগে দিয়েছি, ফেসবুকেও শেয়ার দিয়েছি, পড়ে দেখিস ।' হ্যা পড়বো, আজ রাতেই পড়বো । প্রথম পর্ব পড়ার পর আমি ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। এই সময়ে তোমার এই লেখাটা ভীষণ প্রয়োজনীয়, এই কথাগুলো মানুষকে জানানো দরকার । শিক্ষিত মানুষও না জেনে এই বিষয়ে অসভ্যের মতো মন্তব্য করে। এইসব তথাকথিত শিক্ষিতগুলোকে সভ্য করতে হ'লে এ ধরনের লেখার কোনো বিকল্প নেই । “তোমার বেশিরভাগ পোস্টেই তো মুমিনরা কোরান তেলাওয়াত আর গোঁড়া হিন্দুরা গীতাপাঠ করে! লেখাপড়া ক'রে কি আর সবাই সভ্য হয়? এরাও হবে না। তবে হাজার জনের মধ্যে সেখানেই সার্থকতা “আমিও তাই মনে করি। মানসিকতার পরিবর্তনটা আসতে সময় লাগবে । তবে সংখ্যায় খুব কম হলেও নতুন প্রজন্মের কিছু ছেলেমেয়ের মধ্যে ইতিবাচক মানসিকতা দেখতে পাচ্ছি। এটা আমাকে আশা জাগাচ্ছে । পরিবর্তনের ব্যাপারে আমি দ্বিধাদন্দে ভুগি । দেশে যেভাবে মাদ্রাসা বেড়েই চলেছে, দেশটা যে কোনদিকে যাচ্ছে! তবে ইন্টারনেটের কল্যাণে মুক্তচিন্তার মানুষ আগের চেয়ে অনেক বেড়েছে এটা সত্য । হয়তো সমাজ কখনো বদলাবে কিন্তু আমরা তা দেখে যেতে পারবো না। ৭৬ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।