আমার বাড়িতে তরে আইতে অইবো না।” আমি তার সৎ মাইয়ানি ক্যাডা জানে! বলতে বলতে ফুঁপিয়ে কেদে উঠেন বড়ফুফু। আমি বড়ফুফুকে আমার শরীরের আরো কাছে টেনে বলি, চুপ করো, কেদো না।' 'আল্লারে, নিজের প্যাটের মাইয়ার লগে কেউ নি এমন করে! আমি পারুম আমার মাইয়া কষ্টে থাকলে এমন চোখ বুইজা থাকতে? মাইয়া আমার কলেজ থেইকা আইতে এট্রু দেরি বিয়াইছে, মইরা-ধইরাও তো কমডি নাই; হ্যার লাইগাই দয়া-মায়া কম!” আঁচলে চোখ মুছে বড়ফুফু আবার বলেন, “কতো কইরা বুঝাইলাম, কিছুতেই সে বোঝে না ।' “তোমার আম্মা কি বোঝার বান্দা যে তুমি বোঝাইলেই সে বুঝবে! সে কি তার বুদ্ধিতে চলে? সে চলে চাচা আর মেজোফুফুর বুদ্ধিতে । আর আমার বাবা-মাও তাদের কথায় তাল দেয়। বললাম যে মামলা করো, তা না ক'রে তুমি বুড়ির কাছে যাও ঘান ঘ্যান করতে, আর সারা বাড়ির মানুষের কাছে অপমানিত হও ।? করুম না বইলাই তো সালিশ ডাকছিলাম। সালিশে আইলো মাত্র দুইজন মুরুবিব ৷ “আসবে কি, বাবা আর চাচা তো আগেই সবার বাড়ি গিয়ে তাদের আসতে নিষেধ করছিল। বাবা-চাচার ক্ষমতা আছে, তোমার তো ক্ষমতা নাই; কে দীড়াবে তোমার পক্ষে! যে দুইজন আসছিল তারা ভাল মানুষ, এজন্যই তো মহল্লার মানুষ তাদের দেখতে পারে না।' বড়ফুফুর বাসার সামনে এসে দীডাই । বলি, “যাও বাসায় যাও ।” 'তুই বাসায় চল, ভাত খাইয়া যাস। 'না, এখন আর উপরে উঠবো না। তুমি যাও ।' না, তুই চল। লাউ দিয়া শোলমাছ রানছি, তুই তো পছন্দ করস; খাইয়া যা। তুই ছাড়া আমার বাপের বাড়িতে আপন বলতে আর ক্যাডা আছে যারে এট্রু ভাল-মন্দ রাইন্ধে খাওয়ামু, যার লগে মন খুইলা দুইডা কথা কমু, আমি তো সবার শতুর! চল।” “তাইলে তুমি যাও, আমি বাসায় গিয়ে গোসল ক'রে আসি ।' “আইবি তো? হ আসবো ।' বড়ফুফুকে গেটে ঢুকিয়ে দিয়ে আমি ফিরি, সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখি দোতলায় চাচার বাসার সামনে চাচী আর মেজোফুফু আলাপ করছেন; যথারীতি সেখানে দীড়িয়ে আছে এরশাদুল। আমার উপস্থিতি তাদের গতিময় আলাপ কিছুটা ছন্দ হারালো, আমি চুপচাপ ওপরে উঠে আসি । স্নানে যাবার আগে মাকে বলি, 'আমি রাতে খাব না।' ৭৫ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।