Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

'বড়ফুফুকে কি দিয়েছে তা আমি জানি; এও জানি যে বড়ফুফু তোমার মতো রাজনীতি বোঝেন না, যদি বুঝতেন তাহলে বড়ফুফুও তোমার মতো এই বাড়িতে একটা ফ্ল্যাট পেতেন, বাবার বাড়ি থাকতেও তাকে মাসে মাসে ভাড়া গুনতে হতো না। “আমি রাজনীতি করি, অয় ভাবী তোমার পোলায় কয় কী! আমি নাকি রাজনীতি করি, রাজনীতি করি আমি! ভাই বাজার থেইকা আসুক আগে...! এইসব বলতে বলতে মেজোফুফু কেদেকেটে একাকার ক'রে ফেলেন। এদিকে চাচীর মুখ থেকে কথার স্রোত বইতে থাকে । চাচীর দিকে তাকিয়ে বলি, চাচী এবার একটু থামেন তো ।' চাচী তেড়ে ওঠেন, “কোন সাহসে উনি তোর চাচার গায়ে হাত তুললো!” চাচা যে ভাষায় বড়ফুফুর সঙ্গে কথা বলেছে, সেই ভাষায় যদি আমি আপনার সঙ্গে কথা বলি, আপনি আমাকে চড় মারবেন না? অন্যায় করলে মুরুব্বি হিসেবে নিশ্চয় আমাকে চড় মারা অসঙ্গত না, তাই না? আমি বড়ফুফুর কাধে হাত রেখে বলি, চলো, ওপরে চলো ।' “ওপর থেইকাই তো আইলাম, বাসায় যামু। “তাইলে চলো, আমি আগায়ে দেই।' বড়ফুফুকে নিয়ে আমি নিচে নামি। ওপরে চাচী আর মেজোফুফু একসঙ্গে কথার ঝড় তুলেছেন; বোধহয় মেজোফুফু দোতলায় নেমেছেন। আমার মা এখন এর মধ্যে আসবেন না তা আমি জানি, কেননা এর মধ্যে আমি জড়িয়ে পড়েছি; এলে আমাকে জন্ম দেওয়া এবং সহি পথের মানুষ করতে না পারার অপরাধে তাকে কথা শুনতে হবে। আমি গেট খুলে বড়ফুফুকে নিয়ে বাইরে বের হই। বড়ফুফুর কাধে হাত রেখে পাশাপাশি হাটতে থাকি। বড়ফুফুর বাসা এখানেই, এক মিনিটের রাস্তা । আমার পড়ার টেবিল থেকে বড়ফুফুর বাসা দেখা যায়, বড়ফুফু বারান্দায় এলে আমি তাকে দেখতে পাই। 'আমার সংসারডা যে কেমনে চলতাছেরে বাবা তা খালি আমি-ই জানি, আম্মারে কোনোভাবেই বোঝাইতে পারতাছি না। কইলাম যে, টু-লেট লাগাইছো, বাসা তো খালি অইবো। টু-লেট নামায়া ফ্যালাও বাসা খালি অইলে আমি উঠি। উঠতে দিবো না আমারে, কয় ভাড়া অইয়া গেছে, এরশাদুল টু-লেট নামানোর কতা ভূইলা গেছে। ডাহা মিছা কতা! আমার আম্মারে আমি চিনি না, সারাজীবন আব্বার লগে মিছা কতা কইয়া সংসার করলো! এরপর কইলাম, তাইলে আমারে নিচতলার হাফ ইউনিটে থাকতে দাও । দুইডা রুম আর একটা ডাইনিং, ওতেই আমার অইবো; অহনও তো অমনেই আছি, দরকার অইলে আমি তোমারে অর্ধেক ভাড়া দিমুনে। আম্মা কয়, “ভাড়া দিয়া যেহানে আছিস সেইহানেই থাক; ৭৪ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।