সাহস, গায়ে হাত তোলে” বড়ফুফু অভিভাবকের গলায় বলেন, “আমার ভাই বেয়াদ্দপি করছে আমি মারছি তাতে তোমার কী! মায় তো প্যাটের থেইকা বাইর কইরা দিয়াই খালাস, ত্যালতুল মাইখা, নাওয়াইয়া-খাওয়াইয়া এগুলারে বড় করছি তো আমি, তহন কই আছিলা তুমি! জবর দরদ দ্যাহাইতাছো! এই কথার পর চাচা আর কোনো কথা বলেন না। দরজার মুখ থেকে স'রে গিয়ে ডাইনিংয়ের চেয়ারে বসেন। তিনতলার সিড়ি থেকে মেজোফুফু গলা চড়ান, 'আসছো কেন তুমি? আইসাই তো ঝামেলা পাকাও! আম্মা তোমারে আসতে নিষেধ করে তবু নির্লজ্জের মতো কেন আসো তুমি! এবার তিনতলার সিঁড়ির দিকে সরে ওপরের দিকে তাকিয়ে আমি মুখ খুলি, “মেজোফুফু, এটা তোমাদের বাবার বাড়ি। তোমার বাবা, তার রোজগারের টাকা আর গ্রাম থেকে পৈত্রিক জমি বিক্রি ক'রে এনে এই বাড়ির জমি কিনেছিলেন । বাড়ির কাজ শুরু ক'রে প্রায় শেংও ক'রে এনেছিলেন তিনি-ই। দাদা মারা যাবার পর বাড়ির অসম্পূর্ণ কাজ বাবা- দিয়েই করেছেন। বড়ফুফু দাদার বড় সন্তান, সুতরাং এই বাড়িতে তার অধিকার আছে, তার যখন খুশি আসবে-যাবে । তাকে আসতে নিষেধ করার অধিকার তোমার নেই ।' আমার মা নিশ্চয় আমাদের দরজার সামনে দাড়িয়ে আছেন, মেজোফুফু তার ঝুলন্ত মুখখানা সরিয়ে মায়ের উদ্দেশে বলেন, “দেখছো ভাবি, তোমার পোলার কথা শুনছো? দরদ উলায়ে উঠতাছে!' ওপরে আয়।' বড়রা কোনো অন্যায় করলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত মা। মেজোফুফু কোনোভাবেই বড়ফুফুকে এ বাড়িতে আসতে নিষেধ করতে পারে না।' মেজোফুফু আবার কথার কামান দাগান, “দুইদিনের পোলা তুই, ওরে কি দিছে না দিছে তুই তার কী জানোস! অহন আইছে বাড়ির ভাগ লইতে ! ৭৩ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।