Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

স্থৃতিকাতর হয়ে অনেকটা সময় বসে থাকার পর আমি উঠে পড়ি, কমার্স কলেজ রোড ধ'রে পা চালাই বাড়ির দিকে । আজ চতুর্থ রোজা শেষ হলো, এখনও কেনাকাটার ধুম লাগে নি ব'লে ইফতারের পরও রাস্তা বেশ ফীকা। এরশাদুল নিচতলার সিঁড়ির কাছে দাড়িয়ে কান খাড়া ক'রে ওপর দিকে তাকিয়ে আছে। এরশাদুল আমার সমবয়সী অথবা এক-আধ বছর এদিক-ওদিক হবে, একটা জাত হারামি! মেজো ফুফুর শ্বশুরবাড়ির গ্রামে ওর বাড়ি। মেজো ফুঁফু-ই ওকে এনেছে, সেই সূত্রে ও মেজোফুফুর চ্যালা । ভুরি ভুরি মানুষের খবর মেজোফুফুর সংগ্রহে থাকে । আশ-পাশের কার সম্পর্কের কোন বোনের ডিভোর্স হয়েছে কিংবা চাচার কোন কলিগের মেয়ের বিয়েতে পঞ্চাশ পরকীয়া করছে, মালিহার কোন বান্ধবীর বাবা-মায়ের মধ্যে ছাড়াছাড়ি হতে চলেছে, কার কার সংসারে শান্তি নেই; এইসব খবরে মেজোফুফুর মাথা ঠাসা থাকে । তাই মেজো ফুফুকে আমি বলি সিএনএন, আর মেজো ফুফু সিএনএন হ'লে এরশাদুল দুদে রিপোর্টার! আশপাশের তাবৎ বাড়ির দারোয়ান আর কাজের বুয়াদের সঙ্গে ওর যতো সখ্যতা, সেই সূত্রে ও সংবাদ সংগ্রহ ক'রে এনে সিএনএন এ লোড করে! একটা সহজ বিষয়েও ইনিয়ে-বিনিয়ে প্যাচ লাগায়, এর কথা ওর কানে লাগায়। ভাড়াটিয়াদের খুত খুঁজে বের ক'রে মেজোফুফু তো বটেই বাবা-মা, চাচা-চাচী এবং দাদীরও কান ভাঙায়। ওর কথায় বাবা বেশ কয়েকটা পরিবারকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছিল । আমাকে দেখে ও সিঁড়ির কাছ থেকে স'রে আসে । আমি মুখে কিছু না ব'লে শুধু চোখে চোখ রেখে আঙুল দিয়ে ওর ঘরের দিকে নির্দেশ করতেই ও সুড়সুড় ক'রে নিজের ঘরের দিকে পা বাড়ায়। আমিও সিঁড়ির দিকে পা বাড়াই। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শুনতে পাই চাচার ঠাস ক'রে চড় মারেন দরজার বাইরে দীড়ানো বড়ফুফু । আমার আশঙ্কা হয় যে চাচা যদি আবার বড় ফুফুর গায়ে হাত তোলে! বদ মেজাজি চাচার পক্ষে সেটা সম্ভব কি অসম্ভব সে ব্যাপারে আমি অবশ্য নিশ্চিত নই। দ্রুত সিঁড়ি বেয়ে উঠে বড়ফুফুর পিছনে গিয়ে দাড়াই। আমার সামনে বড়ফুফুর হাতে চড় খেয়ে চাচা কিছুটা হতভম্ব এবং নীরব! চাচার হয়ে পিছন ৭২ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।