Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

দেশের বেশিরভাগ মধু রাজধানীতে এনে জমা ক'রে রেখেছে সরকার, মানুষ তো সারাদেশ থেকে পিঁপড়ার মতো ছুটে আসবেই। কর্মসংছ্থান এবং অন্যান্য সুবিধা সারাদেশে ছড়িয়ে দিলে আজ ঢাকা শহরের এই দূরাবস্থা হতো না। তার ওপর বছর বছর নদী ভাঙনে বিলুপ্ত হচ্ছে জনপদ; সরকার তাদের পুনর্বাসন এবং কর্মসন্থানের ব্যবস্থা করতে পারছে না। ফলে জমিজমা-ঘরবাড়ি হারানো নিঃস্ব মানুষ দুটো খেয়ে বাচার জন্য ছুটে আসছে রাজধানীর দিকে । কোথাও কাজ না পেলে গুলিছ্থান কিংবা বঙ্গবাজার থেকে কাপড়-চোপড় বা অন্য কোনো পণ্য কিনে এনে পাতিনেতা আর পুলিশকে টাকা দিয়ে ফুটপাতে যত্র-তত্র বসে যাচ্ছে বিক্রির জন্য। মেইনরোড তো বটেই ক্রমশ ভেতরের দিকের রাস্তার ফুটপাতও হকারদের দখলে চ'লে যাচ্ছে। তবু তো এরা কাজের মাধ্যমে জীবিকা নির্বাহের পথ বেছে নিচ্ছে, কিন্তু ঢাকামুখী এইসব নিঃস্ব মানুষের আরেকটা অংশ জড়িয়ে পড়ছে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধে; পুলিশের প্রশ্রয়েই এই অপরাধ তারা করছে, নাকাল হচ্ছে নগরবাসীর জীবন। এমনিতেই নগরবাসী নাকাল নয়-দশ ঘন্টার দীর্ঘ কর্মঘন্টা, জ্যামে ঠেলে কর্মস্থলে ওষুধের উচ্চ মুল্য, ঘন ঘন গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি, নিত্যনৈমিত্তিক পন্যদ্রব্যের মূল্য বৃদ্ধিতে। তার ওপর চুরি, চিনতাই বা অজ্ঞান পার্টির তৎপরতা কারো কারো জীবনে মরার ওপর খরার ঘা হয়ে আসে। পুলিশও কি কম হয়রানি করে? এই যে আমি এখানে দীড়িয়ে, এখন যদি পুলিশ এসে আমার পকেটে এক পুরিয়া গাজা বা গোটাকতক ইয়াবা গুঁজে দিয়ে আমাকে অপরাধী বানিয়ে মামলা করার ভয় দেখিয়ে আমার পরিবারের কাছ থেকে মোটা টাকা খসিয়ে নেয়, তাহলে কারো কিচ্ছু করার নেই; এমন ঘটনা আজকাল হরহামেশাই ঘটে! একটা-দুটো ঘটনা হয়তো মিডিয়ায় আসে, মিডিয়াকে দেখাতে দোষী পুলিশকে প্রত্যাহার করা হয় কিন্তু পুলিশের সাজানো বিচিত্র ধরনের আরো হাজারো ঘটনা ঘটে এবং তা আমাদের অগোচরেই থেকে যায় । পুরোনো দিনের কথা বলতে বলতে আমার দাদা দীর্ঘশ্বাস ফেলতেন, আবার বাবাও দীর্ঘশ্বাস ফেলেন; বাপ-দাদার সঙ্গে এই ব্যাপারে আমার দারুণ মিল, আমার দেখা শৈশব-কৈশোরের দিনগুলোর কথা মনে ক'রে আমিও এরই মধ্যে দীর্ঘশ্বাস ফেলতে শুরু করেছি। আমি আবার পা চালাই । রাইনখোলা মোড় থেকে ঢাল বেয়ে সোজা হেটে বিসিআইসি স্কুলের সামনের অবিভাবকদের জন্য নির্মিত বেঞ্চে বসি। আমি বিসিআইসি স্কুল এবং কলেজে পড়েছি। ঘনীভূত অন্ধকারে এখানে এসে বসতেই হাজারো স্মৃতি বুদবুদের মতো ঠেলে ওঠে মনের ভেতর; কতো দুষ্টুমি, মারামারি আর আড্ডায় কেটেছে সময়। কতো বন্ধু-বান্ধব ছিল, এখন মাত্র কয়েকজনের সঙ্গেই যোগাযোগ আছে। বাকিরা ছড়িয়ে ছিটিয়ে আছে নানা জায়গায়, কেউবা চ*লে গেছে দেশের বাইরে । ৭১ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।