সনি সিনেমা হলের কাছে এসে মনে হয় এখনই বাসায় ফিরে কি করবো? তার চেয়ে ভিড়হীন ফুটপাতে হাটি । সোজা না গিয়ে পা বাড়াই চিড়িয়াখানা রোডের দিকে, রাস্তাটা গিয়ে শেষ হয়েছে চিড়িয়াখানা আর বোর্টানিক্যাল গার্ডেনের গেটের মুখে । আমি হাটি আর আশপাশের দোকানগুলোর দিকে তাকাই । দোকানের লোকজন মাথায় টুপি প'রে ইফতার সামনে নিয়ে বসে আছে আযানের অপেক্ষায়, একটু পরই তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে চতুর্দিক থেকে একের পর এক হেঁকে উঠে মসজিদের মাইক । ফুটপাত ভাঙাচোরা, কোথাওবা তা গাড়ির গ্যারেজগ্ডলোর দখলে, রাস্তারও প্রায় অর্ধেক জুড়ে গাড়ি রাখা । রাস্তা এবং ফুটপাত দখল করেই চিড়িয়াখানারোডে গাড়ি মেরামত করা হয়। ফুলকি; এর ভেতর দিয়েই মানুষকে চলাচল করতে হয়। সারাক্ষণ লোহা-লক্করের শব্দে কানে তালা লেগে যায়। এই যে ফুটপাত আর রাস্তার দখল নিয়ে দিনের পর দিন এরা পথচারীদের অসুবিধায় ফেলে নিজেদের কার্য সম্পাদন করে, এসব দেখার জন্য এই শহরে কেউ আছে বলেই মনে হয় না। এখন অবশ্য বেশ সুনসান, সবাই ইফতারে ব্যন্ত। রাইনখোলা বাসস্ট্যান্ডের কাছে এসে বটগাছের নিচে দীড়াই। যাত্রীর অপেক্ষায় কোনো বাস নেই, যাত্রীও নেই বাসের অপেক্ষায়। অনেকক্ষণ পর পর একটা-দুটো রিজ্র যাচ্ছে-আসছে। রাস্তার ওপাশেই কীচা-বাজার, ভিড় নেই ওখানেও । এই ফাঁকা রাস্তা দেখে মনে আফসোস হয়, ইস্, সবসময় যদি রাস্তা এমন ফাকা থাকতো! মিরপুরের ভিড়টা আজকাল দুনসহ লাগে। বছর পাচ-ছয় আগেও মিরপুরে এতো মানুষের চাপ ছিল না। আর দশ-বারো বছর আগের আমার কৈশোরের কথা মনে পড়লে তো কেবলই দীর্ঘশ্বাস ঝ'রে পড়ে বুক থেকে! ১০ নম্বর চত্বর থেকে বাসার দিকে হেটে এলে কারো গায়ের সাথে গা লাগতো না, ফুটপাতে এখনকার মতো এতো হকার ছিল না। এতো মার্কেট আর দোকানও ছিল না। এখন গোলচত্রে গিয়ে দাড়ালে কেবল ব্যত্ত মানুষের চতুর্মুখী স্রোত চোখে পড়ে; এ ওকে ঠেলে বা ধাক্কা দিয়ে সামনের দিকে ছোটে । এতো বাস তবু ঠেলাঠেলি ক'রে একে-অন্যের সঙ্গে পাল্লা দিয়ে বাসে উঠতে হয়। অথচ পাঁচ-ছয় বছর আগেও মিরপুরে এতো বাস ছিল না, এখন নতুন নতুন কতো বাস নেমেছে কিন্তু তাতেও ঠাই নেই ঠাই নেই অবদ্থা। চতুর্দিকের রাস্তায় যানজট, বাসগুলোর মধ্যে চলে আগে যাবার প্রতিযোগিতা, সংঘর্ষও; প্রাণ যায় মানুষের! পৃথিবীর বসবাসের অযোগ্য বড় শহরগুলোর তালিকায় ঢাকা এখন প্রথম দিকেই থাকে। বাবার মুখে শুনেছি যে আগে মিরপুরের একটা বৈশিষ্ট্য ছিল, একতলা-দু'তলা বা টিনের বাড়ি, ঘরের আশপাশে গাছপালা; রাস্তার মোড়ে মোড়ে বট, আম, জাম আর কৃষ্তচুড়া গাছ; যেখানে ব'সে মানুষ চা খেতে খেতে আড্ডা দিতো; বাচ্চাদের খেলার জন্য খোলা জায়গাও ছিল অনেক । বাবার কথা কি বলবো, আমরাও তো কতো খেলার জায়গা পেয়েছি । চোখের সামনে সেইসব জায়গা বৃক্ষশূন্য হয়ে গেছে, গড়ে উঠেছে বিল্ডিং । ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।