আমার কাছে তিনি মাহমুদুন নবী আর ধর্ম পচারক নামেই পরিচিত ছিলেন। তিনি কখনো জানতে চান নি যে উজান কৌরাগ নামের আড়ালের মানুষটি কে, তেমনি আমিও জানতে চাই নি তার আসল পরিচয় । শুধু জানতাম তিনি ইয়োরোপ প্রবাসী । এভাবেই আমাদের কথা হয়েছে অনেকদিন । মনের মধ্যে অস্পষ্ট হলেও তার একটা অবয়ব কল্পনা করে নিয়েছিলাম । বয়স ভেবেছিলাম চল্লিশ, তার চলে যাবার পর অন্যদের কাছ থেকে জানতে পারি পথ্গনন'র ওপরে বয়স হয়েছিল কী-ই বা এমন বয়স! সংশোধন করতেন, তথ্যগত কোনো ভুল বা অসংগতি থাকলে ঠিক করে নিতেন। আরেকবার ঘষামাজা করা উচিত। এপ্রিল মাসের ২০ তারিখের মধ্যে সাইমুম'র পাগুলিপি নবী ভাইকে দেবার কথা ছিল ই-বুক প্রকাশ করার জন্য, দিতে পারি নি। আরো একবার সম্পাদনা করার জন্য বলেছিলাম মে মাসের ১০ তারিখের মধ্যে দেব, তাও দিইনি । কিছু “কোনো তাড়া নেই । আপনি সময় নিন, কাজটা যথাসম্ভব নিখুত হওয়া দরকার ।' শেষ পর্যন্ত যখন পাগুলিপি পাঠাই, তখন আর তার কোনো সাড়া নেই । তিনি সাড়া দেবেন না আর কোনোদিন! যতোদিন বেঁচে থাকবো একটা আফসোস আর যন্ত্রণা আমার থেকে যাবে যে সম্পাদনা করার পর সাইমুম কেমন দাঁড়ালো তা তিনি দেখে যেতে পারলেন না। এমন তো কথা ছিল না নবী ভাই, আমি না হয় কথা রাখতে পারি নি, বারবার সময় নিয়েছি, তাই বলে আপনিও কথা না রেখে এভাবে চলে যাবেন! আপনার উৎসাহেই সাইমুম যা হওয়ার কথা ছিল তার চেয়ে অধিক হয়েছে, আর আপনি সেটা প্রকাশ না করেই চলে গেলেন! চোখ ঝাপসা হয়ে আসছে ভাই, অথচ অনেক আত্মীয়ের মৃত্যু সংবাদও আমার চোখ থেকে এক ফোঁটা জল ঝরাতে পারে নি! রক্তের সম্পর্কে আমি বিশ্বাস করি না। অথচ না দেখেও আপনাকে আমার পরমাত্ীয় মনে হতো, এমন আরো অনেককেই আত্মীয় মনে হয়, যাদের দ্বারা প্রতিনিয়ত আমি সম্দ্ধ হই, যারা অনেকে হয়তো আমাকে চেনেনও না। আবার চালু করেছে। ধর্মকারীর মধ্যেই আপনি বেঁচে থাকবেন, বেচে থাকবেন আমার মাঝে, আমার মতো আরো অনেকের মাঝে । লিখতে বসলেই আপনার অনুপ্রেরণা মশাল হয়ে জ্বলবে আমার ভেতরে । যতোদিন বেঁচে আছি আপনাকে হারিয়ে যেতে দেব না, ভাই। উজান কৌরাগ সেপ্টেম্বর, ২০১৭ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।