Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

থাকতে চাই, এতে যদি তোমাদের অসুবিধা হয় বলো, আমি হলে গিয়ে থাকবো । সাভারের দিকে দুটো টিউশনি করবো, ওতেই আমার চ'লে যাবে । এই শেষ কথাটায় কাজ হয়, তারপর থেকে আমাকে আর এসব ব্যাপারে ঘাটায় না কেউ । আমার ইসলাম ত্যাগের প্রথম আড়াই বছর আমি মানসিকভাবে ভীষণ রকম নির্যাতিত হয়েছি; এরপর থেকে আমি কৌশল পাল্টেছি, আমাকে মানসিকভাবে পীড়ন করতে এলে যুক্তিতর্কের মাধ্যমে আমিও পাল্টা আক্রমণ করি। এতে ফলও পেয়েছি, আমার ওপর মানসিক পীড়ন আগের চেয়ে কমেছে। সকলে বুঝেছে যে আমি হাওয়ায় গা ভাসিয়ে কথা বলি না, ধর্মগরন্থগুলো রীতিমতো ঘাটাঘাটি করেই তর্ক করি। তাছাড়া আমি যে আর সেই গোপাল টাইপের ছেলেটি নেই, এখন খুব জেদি হয়ে উঠেছি সেটা বাড়ির সকলেই টের পেয়েছে । কিন্তু যতোই নাস্তিক হই আমি তো তাদের সন্তান, একমাত্র ছেলে বাড়ি ছাড়া হ'লে ব্যথাটা যে তাদের বুকেই বাজবে; ফলে আজকাল তারা আমার স্বাধীনতায় আগের মতো ব্যাঘাত ঘটায়না। আমি আমার ঘরের দেয়ালে আরও মুখোশ লাগিয়েছি, একটা পেইন্টিং ঝুলিয়েছি, বুক শেলফের ওপর দুটো ভাক্ষর্য আর বেশ কয়েকটা পুতুল এনে রেখেছি। আর এরপর থেকেই সম্ভবত গুণাহ হওয়ার ভয়ে ছোট আপু ব্যতিত আমার ঘরে খুব দরকার ছাড়া কেউ আসে না। আমাদের বাসায় ঠিকা কাজ করে আসমা আপা, সে আমার ঘর ঝাড়ু দিয়ে মোছে। দাদী তো আমার ঘরের ছায়াই মারায় না। বাবার আসার প্রয়োজন পড়ে না। খুব দরকার পড়লে মা কখনো-সখনো আসে । ছোট আপু আসে, ঘরটা এলোমেলো থাকলে ও মাঝে মাঝে গুছিয়ে দেয়। ছেলেবেলায় আমরা কোনোদিন পুতুল খেলি নি, মানে আমাদেরকে কোনো ধরনের পুতুল কিনে দেওয়া হয় নি; কারণ পুতুল তো প্রাণির আদলে গড়া, তাই পুতুল খেলাও হারাম! কী আশ্চর্য একটা ধর্ম! বাচ্চারা পুতুল খেলবে নাঃ আমাদেরই মতো আরো হাজার হাজার পরিবারের বাচ্চারা ছেলেবেলায় পুতুল খেলে না, পুতুলের সঙ্গে কথা বলে না, পুতুলের বিয়ে দেয় না, পুতুলকে জড়িয়ে ধ'রে ঘুমায় না, কোনোরকম বন্ধুত্ব হয় না পুতুলের সঙ্গে! অথচ পুতুল বাচ্চাদের কল্পনা শক্তি বাড়ায়, মানসিক বিকাশ ঘটায় । বাবা-মা এখনো স্বপ্ন দেখে যে বয়স বাড়লে হয়তো আমার মাথা থেকে নাস্তিকতার ভূত ছেড়ে যাবে; এই ভেবেই তারা তাদের আল্লাহ্‌কে ডাকেন, ইসলামের দিকে আমার মন ফেরানোর জন্য দোয়া-দরূদ পড়েন! আমার কম্পিউটারের মাউসটা নষ্ট হয়ে যায় হঠাৎ, তাই শেষ বিকেলে বাইরে বেরোই মাউস কিনতে । মিরপুর ১০ নম্বর না গিয়ে হাটতে হাটতে চ*লে যাই ১ নম্বরে, উদ্দেশ্য হেটে সন্ধেটা বাইরে কাটিয়ে আসা । ইফতারের কিছুক্ষণ আগে মুক্তিযোদ্ধা মার্কেটের তিনতলার একটা দোকান থেকে মাউস কিনে আবার ফেরার পথ ধরি । ২ নম্বর চত্বর, মানে ৬৯ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।