মুহাম্মদ তখন বলেন, “এই ছবি নির্মাতাকে কিয়ামতের দিন শাস্তি প্রদান করা হবে এবং বলা হবে যা তুমি সৃষ্টি করেছ তার প্রাণ দাও ।” তিনি আরও বলেন, “যে ঘরে প্রাণির ছবি থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না । পার হওয়ার পরও জিবরাঈল না আসায় মুহাম্মদ তার হাতে থাকা লাঠিটা ফেলে দেন, তবু জিবরাঈল আসে না। এরপর তিনি এদিক-সেদিক তাকিয়ে চৌকির নিচে একটি কুকুরের বাচ্চা দেখতে পান। কুকুরের বাচ্চাটি কখন ঢুকেছে জানতে চাইলে আয়েশা জানান যে তিনি জানেন না। এরপর মুহাম্মদের নির্দেশে কুকুরটিকে বের ক'রে দেওয়া হয়, আর একটু পরই জিবরাঈল আসে । ওয়াদা দিয়েও সময় মতো আসতে না পারার কারণ সম্পর্কে জানতে চাইলে জিবরাঈল মুহাম্মদকে জানায়, এতোক্ষণ ঘরে যে কুকুরটা ছিল সেটাই তাকে আসতে বাধা দিয়েছিল, কেননা কোনো ঘরে কুকুর বা প্রাণির ছবি থাকলে সেই ঘরে সে প্রবেশ করে না। সঙ্গত কারণেই আমাদের বাড়িতে হিন্দু, বৌদ্ধ বা খিষ্টান ভাড়াটিয়া তোলা হয় না। আমার ঘরে অবশ্য পেইন্টিং, ভাক্ষর্য এবং মুখোশ আছে। তবে এর জন্য আমাকে যুক্তিতর্ক উপস্থাপন করতে হয়েছে। প্রথম যেদিন আমি আমার ঘরের দেয়ালে একটি মুখোশ লাগাই সেদিনই মুখোশটি ফেলে দেবার নির্দেশ জারি করেন বাবা এবং দাদী । আমিও পিছু হটার পাত্র নই। বলি, “তোমরা যদি কোরান-হাদিস অনুযায়ী সহি ইসলামী জীবন-যাপন করো তাহলে আমি অবশ্যই মুখোশটি ফেলে দেব । বাবা-মায়ের সামনে খেকিয়ে উঠেন দাদী, “আমরা সহি ইসলামী জীবন-যাপন করি না তো কি মালাউন গো মতো জীবন-যাপন করি? “অবশ্যই তোমরা সহি ইসলামী জীবন-যাপন করো না। বাড়ি থেকে আগে টেলিভিশনটা বের ক'রে নাটক-সিনেমা দেখা বন্ধ করো; সাবান-শ্যাম্পু-হারপিক থেকে শুরু ক'রে নানা ধরনের যেসব পণ্যের মোড়ক বা লেবেলে মানুষ বা অন্য কোনো প্রাণির ছবি থাকে সেসব পণ্য বর্জন করো; যেসব টাকার ওপর বঙ্গবন্ধুর ছবি, পাখির ছবি, বাঘের জলছাপ আছে সেগুলোর ব্যবহার বন্ধ করো; যদি করতে পারো আমি অবশ্যই মুখোশ ফেলে দেব!' সামনে থেকে সরে পড়েন। তারপর বাবাকে বলি, “বাবা, ধর্ম নিয়ে রোজ রোজ তোমাদের সাথে বাক্যুদ্ধ করতে আমার ভাললাগে না। আমার নিজের পছন্দ-রুচি অনুযায়ী আমি ৬৮ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।