Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

সরাসরি জিজ্ঞাসা ক'রো যে সে সুন্নি মুসলমান নাকি অন্য কোনো সম্প্রদায়ের, অথবা তোমাদের এই ক্ষুদ্রতা ত্যাগ করো। তাহলে মানুষকে হয়রানি করা হবে না আর তোমাদেরকেও অপমানিত হতে হবে না। নিজে না পারো এরশাদুলকে ব'লে রেখ যাতে টু- লেট দেখে কেউ এলে ও প্রথমেই জেনে নিতে পারে ।” আসলে যতো গোল লেগেছে ভদ্রলোকের ইমন নামটা নিয়ে । ইমন নাম শুনে বাবা ধ'রে নেন ভদ্রলোক মুসলমান, ইমন নাম যে হিন্দুদেরও হতে পারে বাবা সেটা ভাবেন নি। আর ইমনকে দেখে এবং তার কথা শুনে বাবা অপছন্দনীয় কিছু পান নি, ফলে তিনি তাকে বাড়িভাড়া দিতে চান এবং তার প্রশংসাও করেন মা এবং দাদীর কাছে। কিন্তু ইমনের স্ত্রীর সিঁথির এক চিলতে সিঁদূর এবং দুই হাতের শীখা পাল্টে দিয়েছে সবকিছু। মা ইমনের স্ত্রীর সিঁথির সিঁদুর দেখে দরজায় থমকে দীড়ান! তারপর বাবাকে গিয়ে বলার পর বাবা ইমনকে বাড়িভাড়া দেবার সিদ্ধান্ত বাতিল করেন। সিদুর দেখেই, যদিও এ বিষয়ে কিছু করার ক্ষমতা আমার নেই; তাদেরকে বোঝানোর চেষ্টা ক'রে ব্যর্থ হয়ে এখন আমি নীরব দর্শক মাত্র । আমাদের বাড়িতে সুমি মুসলমান ব্যতিত অন্য কোনো সম্প্রদায়ের মানুষকে ভাড়া দেওয়া হয় না। এমনকি আহমদিয়া মুসলমানদেরকেও না। একবার একটা পরিবার উঠেছিল, কিন্তু কিছুদিন পর যখন জানা যায় যে তারা সুনি নয় আহমদিয়া, তখন অন্য কারণ দেখিয়ে তাদেরকে বাড়িছাড়ার নোটিশ দেওয়া হয় এবং তারা বাড়ি ছেড়েও যায়। আহমদিয়া পরিবারটি বাড়ি ছাড়ার পর দাদী ওই ফ্ল্যাটে গোলাপজল ছিটিয়ে দেন আর বলেন, আধা হিন্দুগুলা আমার বাড়িডা নাপাক কইরা দিয়া গেল, হ্যাগো মাইয়া মানুষও নি মসজিদে যায়; হিন্দুগো মতো চাল-চলন ! নাকি উপাসনালয় বানিয়ে ছাড়ে! বাড়িতে কোরান শরীফ-হাদিস শরীফ আছে, তা যদি নামাক হয়ে যায়! তাছাড়া বাড়িতে দেবদেবীর ছবি-মূর্তি থাকলে নাকি ফেরেশতা আসে না! আমি এসবের বিরুদ্ধে প্রতিবাদ করলেও ধোপে টেকে নি, এবাড়িতে আমি নিজেই সংখ্যালঘু! প্রতিবাদ করলে বাবা আর দাদী আমাকে হাদিস শুনিয়েছিলেন। একবার নাকি মুহাম্মদের স্ত্রী আয়েশা বাজার থেকে একটি বালিশ বা গদি কিনে এনেছিলেন যার মধ্যে ছবি ছিল। মুহাম্মদ ঘরে প্রবেশের সময় যখন সেই ছবি দেখেন তখন তিনি ঘরে প্রবেশ না ক'রে দরজার বাইরে দীড়িয়ে যান। আয়েশা কারণ জিজ্ঞাসা করলে বলেন, “এই বালিশ কীসের জন্য? আয়েশা উত্তর দেন, “এটা আপনার জন্য খরিদ ক'রে এনেছি, যাতে আপনি বসতে পারেন বা হেলান দিতে পারেন” ৬৭ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।