সম্ভবত মা কিছুটা ইতস্তত, তাই বেশ কয়েক মুহূর্ত পর বলেন, 'আসেন।' মা ঘুরে দাড়ালে তার মুখাবয়বের অসন্তুষ্টির ভাষা পড়তে আমার একটুও দেরি হয় না। আমি টেলিভিশন বন্ধ ক'রে নিজের ঘরে প্রবেশ করি। ইমন এবং তার স্ত্রীকে ড্রয়িংরূমে বসতে দিয়ে মা যান নিজের ঘরে, সেখানে বাবা আছেন। স্বাভাবিকের চেয়েও কিছু বেশি সময় পর বাবা আসেন ড্রয়িংরুমে । বাবা কিছুটা বিব্রত, তার এই ব্বিত ভাবের কারণ আগেই আঁচ করতে পেরে আমি আমার দরজার কাছে দীড়িয়ে কান সজাগ রাখি । বাবা বলেন, “ব্যাপারটা কীভাবে আপনাদেরকে বলি, বলতে সংকোচও হচ্ছে। আসলে আপনাকে যে ফ্ল্যাটটা দেখিয়েছি সেটায় আমার বড়বোন উঠবে । আমার বড়বোন নাকি মাকে আগেই বলেছে, কিন্তু মা আমাকে জানাতে ভুলে যাওয়ায় টু-লেটটা আর নামানো হয় নি। শুধু শুধু আপনাদেরকে কষ্ট দিলাম, কিছু মনে করবেন না।' তাকে থামিয়ে দিয়ে ইমনের স্ত্রী বলেন, “আপনার কথা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। হয়তো কোনো কারণে আপনি আমাদেরকে বাসা ভাড়া দিতে চাচ্ছেন না। সেটা আপনি না দিতেই পারেন, কিন্তু সেটা শুরুতে বলাই ভদ্রতা । কেননা, আমাদের সময়ের মূল্য আছে। চলো... |? দারুণ স্মার্টলি কথাগুলো বলেন ইমনের স্ত্রী। বাবার মিথ্যা বলার ধরনটা বেশ অপটু, ফলে ইমনের স্ত্রীর মনে কোনো সন্দেহ দানা বাধা অস্বাভাবিক নয়। আবার এমনও হতে পারে যে এ ধরনের পরিস্থিতিতে তারা আগেও পড়েছেন, সেই অভিজ্ঞতা থেকেই কিছু আঁচ করতে পেরেছেন। উঠে পড়েন দু'জনই । বাবা বলেন, “না, না, আপনাদের বাসা ভাড়া দেব না কেন! আসলে আমার মায়ের ভুলেই... ।' “রোজার দিনে মিথ্যা বলতে হয় না আংকেল । যিনি দরজা খুলে দিলেন তার এবং আপনার দৃষ্টি হোচট খেয়েছে আমার হাতে আর কপালে, যা আমার দৃষ্টি এড়ায়নি। এতো আড়াল করার কি আছে, সোজা কথাটা সোজাভাবে ব'লে দিলেই তো পারেন যে আপনারা হিন্দুদের বাড়িভাড়া দেন না! ইমনের স্ত্রীর ইয়র্কারে বাবা এবার ক্লিনবোন্ড! ইমন স্ত্রীর উদ্দেশে বলেন, “বাদ দাও, চলো । ঠিক আছে আংকেল । আসি ।' বাসা থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে যান দু'জনই । আমি ঘর থেকে ডাইনিংয়ে যাই, টেবিলে রাখা জগ থেকে একগ্নাস জল খেয়ে দরজা বন্ধ করি। এরই মধ্যে আড়চোখে তাকিয়ে পণ্ড়ে ফেলি বাবার মুখের ভাষা । অপরাধীর মতো বাবা ব'সে থাকেন সোফায় । আমি বলি, “কিছু মনে ক'রো না বাবা, এর পর থেকে কেউ বাসা ভাড়া নিতে এলে হয় তাকে ৬৬ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।