Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

আজ আবার এক কাণ্ড ঘটে গেছে বাসায়, না আমাকে নিয়ে নয়। পাঁচতলার একটা বাসা খালি হবে আগামী মাস থেকে, টু-লেট টাঙানো হয়েছে। টু-লেট দেখে সকালের দিকে বছর চলিশের এক ভদ্রলোক এসেছিলেন বাসা দেখতে । আমাদের বাড়ির দারোয়ান এরশাদুল তাকে বাসা দেখায়, বাসা পছন্দ হওয়ায় ভাড়া নিয়ে কথা বলার জন্য ভদ্রলোক বাবার সঙ্গে কথা বলতে আসেন, ড্রয়িংরূমে বসিয়ে বাবা তার সঙ্গে আলাপ করেন। ভদ্রলোকের নাম ইমন, একটা প্রাইভেট ফার্মে চাকরি করেন। ভাড়াটিয়া হিসেবে বাবা ইমনকে পছন্দও করেন। ছোট পরিবার; স্বামী-স্ত্রী আর তাদের এক পুত্রসন্তান । ইমনের অফিস এবং অন্যান্য বিষয়ে কিছুক্ষণ জমানো আলাপও করেন দু'জন । ইমন প্রতিশ্রুতি দিয়ে যান যে বিকেলেই তিনি তার স্ত্রীকে নিয়ে আসবেন বাসাটা দেখানোর জন্য আর তখনই অ্যাডভান্স ক'রে যাবেন। ইমন চ*লে গেলে বাবা তার প্রশংসা করেন এই ব'লে যে ছেলেটা খুবই ভদ্র, বিনয়ী, সঙ্জন; ভাল পরিবারের সন্তান, বাবা হাইস্কুলের শিক্ষক ছিলেন ইত্যাদি । বিকেলে আমি তখন ড্রয়িংরুমে ব'সে ডিসকাভারি দেখছি। কলিংবেল বাজতেই আমি উঠে পা বাড়াই কিন্তু আমার আগেই দরজার কাছে পৌঁছে যান মা, বোধ হয় তিনি নিজের ঘর থেকে ড্রয়িং কিংবা ডাইনিংয়ের দিকে আসছিলেন । দরজা খুলেই থমকে দাড়ান মা, মায়ের সামনে দীড়ানো ইমন আর পিছনে তার স্ত্রী। ইমন বলেন, 'সকালে বাসা দেখে গেছি, আযাডভান্স করতে এসেছি ।” ৬৫ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।