Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

ব্যাস ওই পর্যন্তই । এই তিন বছরে আমার কবুতরের বহর বেড়েছে, এখন ত্রিশটার বেশি। এই তিন বছরে সত্যিই আমি বাড়িতে ফেরেশতা দেখিনি, যেমন দেখিনি তার আগেও! আমি ছাদে ওঠা মাত্র আমার হাতে বাটি দেখে কবৃতরগুলো বাকবাকুম করতে করতে চঞ্চল হয়ে উঠে । ছাদের নিচু টুলটায় বসতেই ওরা ওদের ঘর আর রেলিং ছেড়ে নিচে নেমে আসে । আমি কিছু চাল ছড়িয়ে দিই আর কিছু নিই হাতের তালুতে । কিছু কবুতর ছাদের ছড়ানো চাল খুঁটে খায়, আর কিছু প্রায় আমার কোলের মধ্যে এসে হাত থেকে খায়। আমি হাত ক্রমশ কাছে টেনে আনি, কোলের কাছে নিয়ে খাওয়ালেও ওরা আমাকে ভয় পায় না। হাতের তালুতে ওদের ঠোটের ঠোক্কর আমি ভীষণ উপভোগ করি। কবুতরগুলোকে খাওয়াতে খাওয়াতে আমার একটা গল্প মনে আসে- “পড়ন্ত বিকেলে সদ্য ধান কাটা ক্ষেতে একদল কবুতর কণ্ঠে বাকবাকুম সুর তুলে নেচে নেচে ঝ'রে পড়া পাকা ধান খুটে খেতে থাকে । কখনো একে অন্যের সাথে খুনসুটি করে, কখনোবা কোনো দুষ্টু সঙ্গীর দুষ্টুমি থেকে রেহাই পেতে উড়ে গিয়ে বসে অন্য জায়গায়। আর এই ক্ষেতেই একাধিক ফাদ পেতে সামান্য তফাতে ব'সে থাকে এক নিষ্ঠুর শিকারি। নাচতে নাচতে খেতে খেতে একটা কবুতর হঠাৎ শিকারির ফাদে আটকা পণ্ড়ে ঝাপটাঝাপটি করতে থাকে । তা দেখে আতঙ্কিত অন্য কবুতরগুলো উড়ে দূরে গিয়ে পুনরায় খেতে আরম্ভ করে । তবে এবার তারা বেশ সতর্ক। এরই মধ্যে শিকারি দ্রুত ছুটে গিয়ে ফাদে আটকা পড়া কবুতরটাকে ধরে, তারপর হাতের ছুরি দিয়ে আড়াই পোচে কবুতরের গলাটা কেটে ফেলে। রক্তাক্ত কবুতরটি কিছুক্ষণ ঝাপটাঝাপটি করে শিকারির হাতের মধ্যে, অল্পক্ষণ পরই তার প্রাণপাখি উড়ে যাওয়ায় চিরতরে থেমে যায় ডানার চপলতা । এরই মধ্যে সতর্ক থাকা সর্তেও ক্ষেতের অন্য প্রান্তে আরেকটি কবুতর ফাদে আটকা পড়ে। যথারীতি শিকারি ছুটে গিয়ে কবুতরটিকে ধরে একইভাবে জবাই করে। তারপর ক্ষেতের অন্য প্রান্তে আরেকটি... । সামান্য দুরে দীড়িয়ে এই দৃশ্যটি অবলোকন করে একজন মানুষ । নৃত্য করতে করতে কবুতরদের ধান খুটে খাওয়া তিনি বেশ উপভোগ করছিলেন; আবার শিকারির হাতে কবৃতরগুলোর জবাই হওয়াও দেখেন নীরবে দীড়িয়ে, তারপর মৃত কবৃতরগুলো নৃত্য করতে করতে কি ভুল করেছিল সেই বিষয়ে তিনি ভাবতে থাকেন । এখন প্রশ্ন হলো মানুষটি কে? একজন মডারেট বা মধ্যপন্থী মুসলমান । ঙ৬৪ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।