আমি দাদীর উদ্দেশে বলি, “তোমার পোলারে আমি আর কি বুঝামু, ছোটবেলায় যা বুঝাইয়া দিছো তাতেই আর সব বুঝার রাস্তা বন্ধ! যাই, তোমার সাথে এখন আমার ঝগড়া করার ইচ্ছে নাই । আমি উঠে নিজের ঘরের দিকে পা বাড়াই দাদীর কথা শুনতে শুনতে, “আমার যাবি তহন বুঝবি...! দাদী বলতেই থাকে । ঘরে এসে বারান্দায় চোখ পড়তেই দেখি রেলিংয়ে একটা কবুতর ব'সে ঘরের দিকে উকি-ঝুঁকি মারছে, নিশ্চয় আমাকে খুঁজছে! আমার পোষা কবুতর । আমি রান্নাঘরে গিয়ে বাটিতে কিছু চাল নিয়ে দরজা খুলে পা বাড়াই ছাদের উদ্দেশে । এই কবুতর পোষা নিয়েও কি আমাকে কম লড়াই করতে হয়েছে! বছর তিনেক আগে বাবাকে কবুতর পোষার কথা বলতেই বাবা বলেন, “তোমার চাচা যদি অনুমতি দেয় তো পোষো, আমার কোনো আপত্তি নেই । চাচাকে বলতেই চাচার সাফ জবাব, বাড়িতে কবুতর পোষা যাবে না। কবুতরের বিষ্ঠায় ছাদ নোংরা হবে, বারান্দার রেলিংয়েও উড়ে এসে বসবে, মলত্যাগ করবে । আর বাড়িতে পশুপাখির মলমূত্র ছড়ানো থাকলে সে বাড়িতে ফেরেশতা আসে না। অবশ্য সেসব তোমার বোঝার কথা না।' উহ, ফেরেশতা, ফেরেশতা, ফেরেশতা! উঠতে বসতে এদের মুখে শুধু বাড়িতে না গিয়ে এই বাড়িতেই যেন ফেরেশতা ঘাটি গেঁড়ে বসেছে! আমি আর কবুতরের বিষয়ে কোনো কথা বলি নি। চুপচাপ একদিন ঘরসহ তিন জোড়া কবুতর কিনে নিয়ে আসি, ছাদের পশ্চিমদিকে খাড়া করি কবুতরের ঘর। রুমেই হম্বিতষ্বি করেছিলেন, সেসব আমার কানেও এসেছিল। এ বিষয়ে বাবা-মা কিংবা দাদীর সাথে তার কোনো আলাপ হয়েছিল কিনা আমি জানি না। তবে আমাকে আর চাচা কিছু বলেননি, বাবাও না। মা শুধু বলেছিলেন, “তোর চাচার আপত্তি সত্ত্ব কবুতর আনতে গেলি ক্যান? তোরে তো কথা শুনতে অয় না, শুনতে অয় আমাগো ।” ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।