অসম্ভব। কোরানের ভূল ব্যাখ্যা করলে তিনি দেশে থাকতে পারতেন না এবং তার স্বাভাবিক মৃত্যু হতো না।' পারেন, যার তার পক্ষে এসব বোঝা সম্ভব নয়। তোমার মতো বিপদগামী নাস্তিকদের স্বভাবই বলা।' আমার বাবার মতো মধ্যপন্থী মুসলমানরা কিছুতেই বুঝতে পারেন না অথবা বুঝতে চান না যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেই ইসলামের জন্ম। মুহাম্মদও কোরাইশদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছিলেন তাদের তিনশো ষাটটি মুর্তি ভেঙে এবং তাদেরকে ইসলামে ধর্মান্তরিত করে; ইহুদিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছিলেন, আরবের বিভিন্ন গোষ্ঠীর ধমীয় অনুভূতি, রীতি-নীতি আর সংস্কৃতিতে আঘাত করেছিলেন। আমরা নাস্তিকেরা কলম দিয়ে ধর্মকে আঘাত করি; কখনোই কোনো ধার্মিককে শারীরিকভাবে আঘাত করি না, ধার্মিকদের ধর্মানুষ্ঠানে বাধা দিই না। কারণ আমরা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি। বিশ্বাস করি যে অন্যদের বিরক্ত না ক'রে মানুষের ধর্ম পালনের অধিকার নিশ্চয় আছে। আমরা বিজ্ঞান এবং যুক্তির আলো ফেলতে চাই। আমাদের আলো গ্রহণ করা বা না করা ব্যক্তির নিজস্ব স্বাধীনতা । কিন্তু মুহাম্মদ আরবের মানুষকে শারীরিকভাবে আঘাত করেছিলেন। হত্যা, লুগ্ঠন, ধর্ষণ ক'রে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। আর পরবর্তীতে মুহাম্মদের সাগরেদরা তার বিধ্বংসী মতবাদের প্রচার-প্রসারে সশস্ত্র আগ্রসন চালায় ইউরোপ, এশিয়া, আফ্রিকার বিভিন্ন জাতিগোষ্ঠীর ওপর; একের পর এক নগরে ধ্বংসযজ্ঞ চালায়, বিপন্ন করে জনজীবন। ধুলিস্যাৎ হয় মানবতা; অবলুপ্ত হয় বিভিন্ন জাতিগোষ্ঠীর ধর্ম, বিশ্বাস, সংস্কৃতি । কিন্তু এই সত্য কথাগুলো যদি আমি বাবাকে বলি তাহলে বাড়িতে যুদ্ধের আবহ তৈরি হবে, এমনিতেই আজ থেকে রোজা শুরু হওয়ায় এদের অন্তরে টগবগ ক'রে ফুটছে ধর্মীয় ভাবগান্তীর্য! ফলে আমি আর সেই ইতিহাস না তুলে শুধু বলি, “বাবা, ধার্মিকরাও কিন্তু নাস্তিকদের সমালোচনা করে , গালাগালি করে; কিন্তু নাপ্তিকরা তার জবাব অস্ত্রের মাধ্যমে নয়, দেয় কলমের মাধ্যমে । পৃথিবীতে আরো অনেক ধর্মের সমালোচনা হয়, কিন্তু কোনো ধর্মের মানুষই মুসলমানদের মতো চাপাতি দিয়ে মানুষ হত্যা করে না।' বাবা কিছু বলতে যাবে, এরই মধ্যে দাদী এসে হাজির, “অই তুই আমার পোলারে কি উল্টা-পাল্টা বুঝাস!ঃ ৬২ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।