Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

কুপিয়ে হত্যা করেছে ইসলামী জঙ্গিরা । একের পর এক নিরীহ মানুষ খুন হচ্ছে, খুনিরা খুন ক'রে পালিয়ে যাচ্ছে আর সরকারের স্টুপিড স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে কাণগুজ্ঞানহীন বক্তব্যের শেষে আশার বাণী শুনিয়েই চলেছে, কিন্তু খুনিদের টিকিটিও ছুঁতে পারছে না র্যাব- পুলিশ । বাবার উদ্দেশে বলি, “যখন জঙ্গিরা একের পর এক ব্লগার খুন করছিল, তখন তোমরা বলেছিলে ব্লগাররা ইসলাম সম্পর্কে কটুক্তি করেছে, ব্লগারদের দোষক্রুটির বিশ্লেষণ করতে । এখন কি বলবে, সুনীল গোমেজ কিংবা আনন্দ গোপাল গাঙ্গুলী তো ইসলাম সম্পর্কে কটুক্তি করেন নি; তবে তাদেরকে কেন খুন করলো ইসলামী জঙ্গিরা? বাবা আমার কথার শেষ অংশটুকু সম্পাদনা ক'রে পুরোনো রেকর্ড বাজান, “ওরা ইসলামী জঙ্গি নয়, বিপথগামী জঙ্গি। ইসলাম মানুষ খুন করতে বলে নি। ইসলামের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। ওরা মুসলমান নয়, ওরা জঙ্গি; জঙ্গিদের কোনো ধর্ম নেই! “এটা তুমি ভুল বলছো বাবা, অবশ্যই ওদের ধর্ম আছে; ওদের ধর্ম ইসলাম, “আল্লাহু আকবর” বলেই ওরা ঘাড়ে চাপাতির কোপটা দেয়!" 'আল্লাহু আকবর বলে মানুষ খুন করে বলেই ওরা মুসলমান নয়, কোরানের কোথাও আল্লাহ্‌ মানুষ খুন করতে বলেন নি।' 'আমি তোমাকে প্রচুর কোরানের আয়াত দেখাতে পারবো, যে আয়াতগুলোতে ইসলামে অবিশ্বাসী এবং বিধমীদেরকে হত্যা করার কথা বলা হয়েছে; আর হাদিস তো আরো বিধ্বংসী । তুমি দেখতে চাইলে আমি এখনই তোমাকে দেখাতে পারি ।' এবার বাবা খানিকটা অস্বপ্ভিতে, কিন্তু সহসাই অস্বস্তি কাটিয়ে বলেন, “বাংলা অনুবাদে কোরানের অনেক আয়াতেরই ভুল ব্যাখা করা হয়েছে। আরবি এমন একটা ভাষা যে অন্য ভাষায় তার অর্থ সঠিকভাবে প্রকাশ করা সম্ভব নয়।” আমি মৃদু হেসে বলি, “বাবা, আমার ঘরে দুটো কোরান আছে। আমার কম্পিউটারে আরো দুটো কোরানের পিডিএফ ফাইল আছে। এই চারটে কোরান চারজন মানুষ অনুবাদ করেছেন; এদের মধ্যে তিনজন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। এই তিনজন মানুষ যে আরবি ভাষা ভালভাবে না জেনে কোরান অনুবাদ করেছেন আমার তা বিশ্বাস হয় না, এরা আরবি ভাষার জন্য জীবন দিতেও প্রস্তুত, তাই এই ভাষাটা ভালমতো না জেনে এরা কোরান অনুবাদ করেছেন এটা মোটেও বিশ্বাসযোগ্য কথা নয়। আর অন্যজন আমাদের দেশের সাবেক প্রধান বিচারপতি এবং তন্্ীবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন, মুহাম্মদ হাবিবুর রহমান; তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন, এরপর অভ্ঞফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ইতিহাসে প্নাতক ডিগ্রি অর্জন করেন। তার মতো একজন মানুষ কোরানের মতো পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর এবং বিপদজনক গ্রন্থের ভূল ব্যাখ্যা করবেন এটা একেবারেই ৬১ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।