কিন্তু দেশের প্রধানমন্ত্রী, বুদ্ধিজীবি থেকে শুরু ক'রে নানা শ্রেণি-পেশার যে সকল শিক্ষিত মধ্যপন্থী মুসলমান কোরান হাদিস পড়েছেন বা পড়েন, তারা স্পষ্টভাবেই কোরান- হাদিসের অর্থ বোঝেন, তারপরও তারা কোরান-হাদিসের প্রকৃত সত্য গোপন ক'রে সচেতনভাবেই কোরান-হাদিসের অশান্ত-অসুস্থ আকাশে অবিরাম শান্তির পায়রা ওড়ান। এই মধ্যপন্থী মুসলমান দুই রকম চিন্তায় দুটি অংশে বিভক্ত- ছদ্ম মধ্যপন্থী এবং প্রকৃত মধ্যপন্থী। মধ্যপন্থার খোলসে চরমপন্থায় বিশ্বাসী ছদ্ম মধ্যপন্থীরা ছোটবেলায় মনের ভেতর প্রোথিত হওয়া কোরান-হাদিসের শিক্ষা উপেক্ষা করতে পারে না, প্রকাশ্যে শান্তির পায়রা ওড়ালেও ভেতরে ভেতরে এরা জঙ্গিদের সমর্থক কেননা কোরান-হাদিস লব্দ বিশ্বাস তারা বুকে লালন করে; তবে এরা কখনোই অস্ত্রধারণ ক'রে ময়দানে নামে না, এরা কেবলই জঙ্গিবাদের নীরব জঙ্গিবাদমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখে; যদিও এদের অন্তরের গুপ্ত কোটরে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি কিছুটা বিদ্বেষ থাকে আর এরা চায় ভিন্ন ধর্মাবলম্বীরা মুসলমানদের পদানত হয়েই থাকুক, তবে তাদেরকে নির্যাতন করার কোনো প্রয়োজন নেই । কোরান-হাদিস প'ড়ে-বুঝেও এরা প্রতিনিয়ত নিজের সন্তার সঙ্গে, শিক্ষার সঙ্গে প্রতারণা করে ইসলামের আকাশে শান্তির পায়রা উড়িয়ে । বাংলাদেশের অধিকাংশ বুদ্ধিজীবির মনোচারণা এই অংশে । এই কাজটি এরা করে সমাজে টিকে থাকার স্বার্থে । অন্য অনেক বিষয়ে এদের অগাধ জ্ঞান, বিস্তর পড়াশোনা, তত্তের উপস্থাপন এবং পুভ্খানুপুজ্থ বিশ্লেষণ; কিন্তু ধর্মের ব্যাপারে বক্তৃতায় এবং গণমাধ্যমে তারা কথা বলেন অকাট মূর্খের মতো! অথচ এদের অনেকেই আবার ব্যক্তিগত আড্ডায়, ড্রয়িং রুম কিংবা ডাইনিং টেবিলের পারিবারিক আলোচনায় কোরান-হাদিস কিংবা ইসলামের সতর্ক করেন যাতে তারা ধর্মান্ধ না হয়, জঙ্গিবাদের প্রতি আকৃষ্ট না হয়। কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও আমার বাবা মোটামুটি প্রকৃত মধ্যপন্থীর পর্যায়েই পড়ে, কিন্তু চাচা শতভাগ ছদ্ম মধ্যপন্থী। মুখোমুখি সোফায় বসি যাতে বাবার মুখের অভিব্যক্তি দেখতে পাই । বসেই বলি, “কী হয়েছে বাবা? বাবা গন্তীর মুখে বলেন, জঙ্গিরা ঝিনাইদাহে একজন হিন্দু পুরোহিতকে হত্যা করেছে। বাহ্, রোজার প্রথম দিনেই হত্যার উদ্বোধন ক'রে চাপাতিবাজরা সোয়া কামিয়ে নিলো! বাবা আড়চোখে একবার আমার দিকে তাকিয়ে পুনরায় টিভির দিকে তাকান । আমি টিভির দ্রলে চোখ রাখি, ঝিনাইদাহে আনন্দ গোপাল গাঙ্গুলী নামে একজন পুরোহিতকে গলা কেটে হত্যা করা হয়েছে। গত পরশুদিনও নাটোরের মুদি দোকানদার সুনীল গোমেজকে ৬০ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।