Saimum
/ ٢٨٢
📝 نص 📖 PDF

শোক আলোর পথ দেখানো এবং মুক্তচিন্তার প্রসারের জন্য ধর্মগ্রন্থের মিথ্যা কল্পকাহিনীতে ভরা অন্ধকার দিকগুলো বিজ্ঞান ও যুক্তির মাধ্যমে উন্মোচন করা যেমনি প্রয়োজন, তেমনি প্রয়োজন এসব লেখালেখি প্রচারের মাধ্যমেরও। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলা ভাষায় তেমন মাধ্যম খুবই কম। এর কারণ এই যে অধিকাংশ মানুষ ঝুঁকিপূর্ণ ও কণ্টকাকীর্ণ পথে হাঁটতে চায় না, মানুষ সমাজের বাঁধা রাস্তায় নিরাপদে পথ চলতে চায় । আবার অনেক নাস্তিক আছেন যারা ত্যাসাইলাম নিয়ে বিদেশে গেছেন, সেখানে গিয়ে নানান মেতেছেন, অন্য মুক্তমনাদের প্রতি ঈর্াবাণ ছুড়ছেন। নিজেদের মধ্যে বিভেদের দেয়াল তুলে আমি-ই এগিয়ে; এই হামবড়া ভাবটি যে ঈর্ধাকাতর-আত্মলোভী ধার্মিক মন আর উদার- উন্যুক্ত নাস্তিক মনের ব্যবধান অনেকটাই ঘুচিয়ে দিয়েছে সেই ব্যাপারে তারা অসচেতন। মোট জনসংখ্যার বিচারে এমনিতেই মুক্তমনা নাস্তিকদের সংখ্যা কম, সুতরাং এখন বিভেদের সময় নয়, নয় আত্মন্তরিতার সময়; এখন সময় সকল মুক্তমনাদের কাধে কাধ মিলিয়ে কাজ চেতনা ঢুকিয়ে দেবার । আফসোস, অনেক ক্ষেত্রেই সেটা হচ্ছে না; অধিকাংশ বাঙালি মুক্তমনা নাস্তিক হলেও, এমনকি প্রবাসে গেলেও সে তার ফেলে যাওয়া সমাজের প্রথাগত চিন্তার বৃত্ত থেকে বেরোতে পারছে না। এই জায়গায় ব্যতিক্রম ছিলেন মাহমুদুন নবী । প্রবাসে বসেও নিজে লোকচক্ষুর অন্তরালে থেকে ধর্মকারীর মতো একটি মুক্তচিন্তার প্রদীপ তিনি জ্বালিয়ে রেখেছিলেন, কোনো আত্মরভ্িতা তার মধ্যে ছিল না। চাইলে ফেলে যাওয়া বাংলাদেশ-সমাজের কুসংক্ষারাচ্ছর মানুষকে নিয়ে না ভেবে আর পাঁচজন প্রবাসীর মতো আরামে-সুখে-স্বাচ্ছন্দে জীবন পার করতে পারতেন। কিন্তু তা চান নি তিনি। প্রবাসে বসেই তার সাধ্যের সবটুকু দিয়ে চেয়েছিলেন নিজ জন্মভূমির মানুষকে আলোকিত করতে, বিশ্ববীক্ষা-মানবিক দীক্ষা দিতে । বাঙালিদের মধ্যে তধাকথিত জনপ্রিয় বা বিখ্যাত মানুষ অনেক জন্মে, যারা অন্ধকারের সাথে পা মিলিয়ে পথ চলে; কিন্তু অন্ধকার তাড়ানোর মতো মানুষ খুব বেশি জন্মে না। অন্ধকার তাড়িয়ে আলোকিত সমাজ গড়ার লক্ষেই বিদেশে থেকেও গভীর নিষ্ঠার সঙ্গে তিনি একাই চালাতেন ধর্মকারী ব্লগ, যা সারা বিশ্বের বাঙালি মুক্তমনা নাস্তিকদের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম । দুর্ভাগ্য আমাদের, গত ১৯ মে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন । ঙ ইস্টিশন ইবুক

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.