Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

মোটকথা তারা ইরাক-সিরিয়ার আইএস এর জিহাদী আদর্শে দীক্ষিত হয়ে ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন মতাদর্শী মানুষ হত্যার মিশনে নামে । “এরা নাকি জিহাদী! জিহাদ ক'রে ইসলাম কায়েক করবে, বিধর্মী হত্যা ক'রে বেহেশতে যাবে, বেহেশতে যাওয়া এতো সোজা! নবীজি (সঃ) তোদের মানুষ হত্যা করতে বলেছেন! ইসলাম শান্তির ধর্ম, নবীজি (সঃ) শান্তির কথা বলেছেন । আহাম্মক-ইবলিশের দল কোরান বিকৃত ক'রে ইসলামকে বিতর্কিত ক'রে খুন-খারাবিতে মেতেছে ।' আমি বাবাকে দেখতে না পেলেও বাবার এই রাগান্বিত মুখমণ্ডল কল্পনা করতে পারি। চিতই পিঠার ছাচ থেকে যেমন বারবার একই রকম পিঠা তৈরি হয়, তেমনি আমার বাবার মতো আরো অসংখ্য মানুষের মুখ থেকে ইসলাম সম্পর্কে বারবার একই রকম কথা বের হয়! কথাগ্ডলো এরকম- “ইসলাম শান্তির ধর্ম; ইসলাম শান্তির কথা বলে, ধ্বংসের কথা নয়; ইসলাম মানবতায় বিশ্বাসী, ইসলাম জঙ্গিবাদে বিশ্বাস করে না; জঙ্গিরা বিকৃত ইসলাম দ্বারা প্রভাবিত হচ্ছে, ওরা সহি ইসলামের আদর্শ থেকে দূরে সরে গেছে; জঙ্গিরা মুসলমান নারীদেরকে সম্মান দিতে বলেছে ইত্যাদি ।' দেশে ইসলামী জঙ্গিদের হাতে ভিন্ন ধর্মের কিংবা ভিন্ন মতাদর্শের কোনো মানুষ খুন হলেই উপরোক্ত কথাগ্তলো বলে জিগির তোলে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, মন্ত্রী, বিরোধীদলীয় নেতা, কবি-কথাসাহিত্যিক, সাংবাদিক, অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, মসজিদের কিছু ইমাম ইত্যাদি নানা শ্রেণি-পেশার মধ্যপন্থী মুসলমান । আমি ভাবি, এরা কি কখনও কোরান-হাদিস পড়েছেন? কেউ কেউ নিশ্চয় পড়েছেন, আবার কেউ কেউ পড়েন নি। যিনি পড়েছেন তিনি উপরোক্ত কথাগুলো বলেন, আবার যিনি পড়েন নি তিনিও উপরোক্ত কথাগুলো বলেন । বংশ পরম্পরায় এভাবেই চলে আসছে। এই দেশের বেশিরভাই মানুষই অশিক্ষিত, তারা কোরান পড়েন নি; এমনকি অনেক শিক্ষিত মানুষও কোরান-হাদিস তেমন পড়েন নি; এরা ইসলাম ধর্ম সম্পর্কে যতোট্ুকু জেনেছেন তা পড়ে নয়, শুনে । জেনেছেন জুম্মাবারে খতিবের মুখের জ্বালাময়ী খুতবা শুনে, ইমাম কিংবা মাদ্রাসার হুজুরের কথা শুনে, কোরান-হাদিস পড়া পাড়ার কোনো মুরুব্বির মুখ থেকে আর ওয়াজ মাহফিলে মওলানাদের মুখে পরমত বিদ্বেষী-বিধ্বংসী ওয়াজ শুনে! ফলে এরা যা শোনেন তাই বিশ্বাস করেন এবং বলেন, নিজেরা পড়ে কোরান-হাদিসের সত্য জানার সামর্থ্য বা তাগিদ এদের মধ্যে নেই । এদেরকেই বোধহয় বলে- “শুনে মুসলমান ! ৫৯ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।