ক্লাসিক বেশি শুনছি । যন্ত্রস্গীতের সুরের সঙ্গে মনটাকে উড়িয়ে দিয়ে নিজের মতো ক'রে শব্দ বসিয়ে ভাবতে বেশ ভাল লাগে । এই যা, আমার অর্ধেকটা চা আজকেও প্রায় ঠাণ্ডা হয়ে গেছে! এরকম প্রায়ই হয় কল্পনার গভীর সমুদ্রে নিমজ্জিত হ'লে । যদিও বাসায় থাকলে আমি বেশ সময় নিয়েই চা পান করি, কেননা আমি কাপে চা পান করি না, পান করি মগে। সকাল-সন্ধ্যায় এক মগ আদা চা নিয়ে আমি আমার রুমের দরজা বন্ধ ক'রে নিজের জগতে ডুবে থাকি । অবশ্য এটা শুধু ছুটির দিনে, সকালে ক্লাস থাকলে চা পানের সময় কোথায়! তখন তো ঘুম থেকে উঠেই পড়িমরি ক'রে বিশ্ববিদ্যালয়ের বাস ধরতে , চা পান করতে হয় ক্যাম্পাসে গিয়ে । পরায় ঠাণ্ডা চায়ে চুমুক দিতেই বাবার উচ্চকণ্ঠ ভেসে আসে কানে । আবার কার ওপর চোটপাট করছেন, মা নাকি ছোটো আপু? নাকি খানিক বিরতি দিয়ে পুনরায় ব্যবসায়ীদের চৌদ্দপ্ুষ্ঠি উদ্ধার করছেন? আমি বন্ধ দরজার কাছে গিয়ে দীড়াতেই শুনতে পাই, “এগুলো মানুষ না, হিংস্র পশু! ইসলামের দুশমন, ইসলামের শক্র! ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, কতোগুলো মূর্খ কোরান বিকৃত ক'রে মানুষ হত্যায় নেমেছে ।" এটুকু শুনেই আমি বুঝতে পারি যে ইসলামী জঙ্গিরা আবার কাউকে খুন করেছে, জঙ্গিদের হাতে কেউ খুন হলেই বাবা এসব কথা বলেন । তোতাপাখির মুখের শেখানো বুলির মতো এই কথাগডলোও মডারেট মুসলিমের রপ্ত করা মুখের বুলি! গত শতকের শেষভাগ থেকেই ইসলামী জঙ্গিরা তাদের শক্তি প্রদর্শন শুরু করে; ১৯৯৯ সালে তারা যশোর টাউন হল মাঠে উদীচী'র দ্বাদশ সম্মেলনের শেষদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলা করে, ২০০১ সালে পহেলা বৈশাখে রমনা বটমূলে ছায়ানটের বর্ধবরণ অনুষ্ঠানে বোমা হামলা করে, ২০০২ সালে ময়মনসিংহের চারটি সিনেমা হলে বোমা হামলা করে, ২০০৫ সালে একযোগে তেষণ্টি জেলায় বোমা বিস্ফোরণ করে। এরপর থেকে তারা ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং প্রগতিশীল ব্যক্তিদের ওপর দাড়ি কেটে দিয়েছে এবং আজো দিচ্ছে। আর ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে কুখ্যাত একত্রিত হয়ে গণজাগরণ মঞ্চ গঠন করলে, ফেব্রুয়ারি মাসেই গণজাগরণ মণ্ডের কর্মী রাজিব হায়দারকে হত্যার মাধ্যমে ইসলামী জঙ্গিরা তাদের নতুন হত্যা মিশন শুরু করে । রাজিবের পর অভিজিৎ রায়, অনন্ত বিজয়, ওয়াশিকুর রহমান বাবু, নিলয় নীল সহ আরো কয়েকজন ব্লগারকে তারা হত্যা এবং হত্যার চেষ্টা করে। তবে কেবল ব্লগার হত্যায়-ই তারা সীমাবদ্ধ থাকে না, একে একে তারা হত্যা করে প্রগতিশীল সংস্কৃতিকর্মী, শিক্ষক, বাউল, সুফী ৫৮ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।