আমাকে নিয়ে অনেক হাসি-ঠাট্টার পর হৃদিকা ব্যাপারটা খোলাসা করে। সেদিনই ক্যাম্পাস থেকে ফিরে চাচার কাছ থেকে আমার এবং সব ভাইবোনদের নামের অর্থ জেনে নিই। হাস্যকর আর বিরক্তিকর সব নাম। স্ববিরোধী নামও আছে, যেমন আমার চাচাতো বোনের নাম আনতারা রাইদাহঃ মানে হলো-বীরাঙ্গনা নেত্রী! যে ধর্ম নারীকে গৃহবন্দী ক'রে রাখার কথা বলে, যে ধর্ম স্বাধীনতা কেড়ে নিয়ে নারীকে পুরুষের অধীন থাকার কথা বলে, যে ধর্ম নারীকে পুরুষের যৌনদাসী ক'রে রাখার কথা বলে, যে ধর্ম শিখিয়েছে নারী নেতৃত্ব হারাম, যে ধর্ম শিখিয়েছে নারীর নেতৃত্বে থাকার চেয়ে পুরুষের ম'রে যাওয়াই উত্তম; সেই ধর্মের এক নারীর নাম আনতারা রাইদাহ বা বীরাঙ্গনা নেত্রী! এটা ভীষণ স্ববিরোধী এবং কৌতুকর নাম! আমার চাচাতো বোন আনতারা রাইদাহ বোরকা প'রে কেবল চোখ দুটো খোলা রেখে বাইরে যায়। বোরকা বীরাঙ্গনা নেত্রীর পোশাক বটে! আমি ভাবছি আমার নামটি এফিডেভিট ক'রে সবুজ সমতল ক'রে নেব। একটা হিংস্র পশুর নামে আমার নাম, ভাবলেই অসহ্য লাগে! নাস্তা খেয়ে চা বানিয়ে নিয়ে আমি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ ক'রে কম্পিউটার গহীনে । ক্লাস না থাকলে দিনটা আমি নিজের মতো ক'রে উপভোগ করি; সারাদিন সুরের মধ্যে ডুবে থেকে পড়ি কিংবা বূগে লিখি । আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি, ছাচে ঢালা প্রাতিষ্ঠানিক লেখাপড়ার প্রতি আমার বিতৃষ্ণা চরম মাত্রায় পৌঁছে গেছে, তাই পরীক্ষার তোড়জোর না থাকলে ছুটির দিনে ক্লাসের পাঠ্যবই ছুঁয়েও দেখি না। আজকাল নন-ফিকশন বেশি পড়ি, পুরোনো ফিকশনও পড়ি। এই সময়ের বাংলা সাহিত্যের বেশিরভাগ ফিকশন পড়ে আনন্দ পাই না। পড়তে পড়তে মনে হয় পাঠককে খুশি করার জন্য, জনপ্রিয়তা পাবার জন্য আপোস ক'রে এসব লেখা হয়েছে । আজকাল অধিকাংশ লেখক জনবহুল তৈরি পথে হাটছে; কিন্তু যে পথটা জনবিরল, খানাখন্দ আর লতাগুল্মে ভরা সেই পথে কেউই পা বাড়াতে চাইছে না; অথচ সেটা একটা নতুন সম্ভাবনাময় পথ । ওই যে বিতর্ক এড়িয়ে সবার কাছে ভাল থাকার যে সবিধাবাদী বাঙালী বুদ্ধিজীবি চরিত্র, সেটাই মাটি করছে নতুন সম্বাবনাকে। বেশিরভাগ লেখক মিথ্যাটাকে মিথ্যা জেনেও তা উন্মোচন করতে চায় না, বরং জনপ্রিয়তার জন্য মিথ্যার ওপর একটা আরোপিত চটকদার প্রলেপ লাগায় এরা । অন্ধকার দেখেও সুচিন্তার আলো ফেলে না, প্রগতির পথে কোনো কালো পাথর থাকলেও এরা তাতে আঘাত না ক'রে বা সরানোর চিন্তা না ক'রে খাদে নেমে কোনোরকমে পাশ কাটিয়ে চ'লে যায়! এইসব বৃত্তবন্দী হদয়ের লেখা মুক্ত হৃদয়ের খোরাক মেটাতে পারে না। সঙ্গীতের ক্ষেত্রেও তাই, ভারতে কিছু ভাল গান হলেও আমাদের এখানটা যেন নিষ্ষলা মরুভূমি । না গানের কথা মন টানে না সুর টানে কান! আজকাল লোকগান আর ৫৭ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।