তীর্থস্থানে তীর্থ করতে যাচ্ছেন, আর নিজ ভাষা বাংলায় সন্তানের নাম রাখলেই আপনাদের সোয়াবে টান পড়ে, গুনাহ হয়! আমার ভাগ্নের নাম আমি বাংলায় রাখবো, কারো ইচ্ছে হ'লে ওকে সেই নামে ডাকবে, ইচ্ছে না হ'লে ডাকবে না; আমি একাই ডাকবো ৷ বলেই আমি উঠে পড়ি। আমি আমার ভাগ্নের নাম রেখেছি অয়ন । প্রথম প্রথম আমি একাই এই নামে ওকে ডাকতাম । এখন আমার বড় বড়আপু-দুলাভাই, ছোট আপু অয়ন নামেই ওকে ডাকে । ওই ন্যায়বান সিংহ, মানে ফহিম আসাদ নামটিও আছে কাগজে নাম হিসেবে । কাগুজে নামটি আরবিতে না হলে তো সোয়াব হবে না! আমার ধারণা চাচার প্রিয় পশু সিংহ, নইলে এমন নাম রাখবে কেন আমাদের? তাছাড়া সিংহকে বনের রাজা বলা হয়, আর বলার অপেক্ষা রাখে না যে সিংহ ভীষণ শক্তিশালী পশু । আর কে না চায় তার বংশের ছেলে রাজার মতো হবে, খুব শক্তিশালী হবে; এজন্যই বোধহয় শক্তিশালী সিংহের নামে আমাদের নাম রেখেছেন। তবে আমাদের এই সিংহত্রয়ের মধ্যে সবচেয়ে বিপদের মধ্যে আছি আমি । মনে হয় না কোনো পশ্চিমা দেশ সহজে আমাকে ভিসা দেবে! এক ভয়ংকর ইসলামী সন্ত্রাসীর নামের একটা অংশ আর আমার নামের একটা অংশ এক-উসামা। আমজাদ উসামা, মানে সম্মানিত সিংহ! আমার চাচাতো ভাই আবরার ফাহাদের নামের অর্থ হলো ন্যায়বান সিংহ। মামা একটা বাংলা নাম রেখেছিলেন আমার-সবুজ; যদিও এই নামে আমাদের বাড়ির কেউ আমাকে ডাকে না। আমি সবুজের সঙ্গে আরেকটা শব্দ যোগ ক'রে নিয়েছি- সমতল, সবুজ সমতল । এই নামেই আমি ফেসবুকিং-ব্রগিং করি । ক্যাম্পাসের সহপাঠী-বন্ধুরা এখন আমাকে এই নামেই ডাকে, তবে এর জন্য ওদেরকে খাওয়াতে হয়েছিল। ওরা তো প্রথম দিকে আমাকে উসামা ব'লে ডাকতো, কেউ কেউ দুষ্টমি করে লাদেন নামেও ডাকতো । একদিন ওদেরকে খাইয়ে অনেক অনুরোধ ক'রে বলার পর ওরা ওইসব উসামা- লাদেনের পরিবর্তে সবুজ ব'লে ডাকতে শুরু করেছে। ফাস্ট ইয়ারের শুরুর দিকে একবার গ্রুপ আ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগেরদিন আমার এক বান্ধবী হৃদিকা আমাকে বলে, “এই যে সম্মানিত সিংহ, তোমার নামের স্পেলিংটা কাগজে লিখে দাও ।? আমি তখনো আমার নামের অর্থ জানতাম না। বলি, “আমি আবার সম্মানিত সিংহ হলাম কবে থেকে? ও হেসে বলে, কবে থেকে আবার , আকিকার দিন থেকে ।' “মানে? ও তখন হাসি আরো প্রলম্বিত ক'রে অন্য বন্ধুদের শুনিয়ে বলে, “ওরে এ দেখি বেআকেল গাধা, ভুল ক'রে নাম রেখেছে সম্মানিত সিংহ! ৫৬ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।