“মুহাম্মদ ইসলাম ধর্মের প্রবর্তক সেটা সর্বজন বিদিত, কিন্তু তিনি যে আরবি ভাষারও প্রচলন করেছিলেন এমন কথা তো শুনি নি। কোরান-হাদিসে আছে কোথাও? ইসলাম সম্পর্কে না জেনে কথা বলাটা তোমার মতো গুনাহগার নাস্তিকদের অভ্যাস । আরবি মুসলমানদের ভাষা, পবিত্র কোরান আরবি ভাষায় নাজিল হয়েছে ।” “কোরান আরবি ভাষায় বলা এবং লেখা হয়েছে, কিন্তু সেটা পৌন্তলিকদের ভাষা । আল্লাহ্র কাছে প্রার্থনাও করতো, এমনকি খিস্তি-খেউড়ও করতো । মুহাম্মদের জন্মের আগেই এই ভাষার উৎপত্তি; এমনকি “আল্লাহ' শব্দের উৎপত্তি এবং ব্যবহারও মুহাম্মদের জন্মের বহু আগে থেকেই। পৌত্তলিকরাও তাদের সৃষ্টিকর্তাকে 'আন্লাহ্' নামেই ডাকতো । মুহাম্মদের বাবা আবদুল্লাহ মুহাম্মদের আগে জন্মায় নি আর তার ধর্মও ইসলাম ছিল না, তিনি পৌত্তলিক-ই ছিলেন। আবদুল্লাহ শব্দের অর্থ আল্লাহ্র দাস। তাই একথা বলা অজ্ঞানতা যে আরবি মুসলমানদের ভাষা । আর কাবাঘর? সেটাও তো মুহাম্মদের জন্মের আগে থেকেই পৌত্তলিকদের তীর্থস্থান ছিল, সমগ্র আরবের মানুষ সেখানে তীর্থ করতে আসতো । তিনশো ষাটটি মূর্তি ছিল ওখানে যা মক্কা বিজয়ের সময় মুহাম্মদ ধ্বংস করে। সুতরাং একথা বলার কোনো সুযোগ নেই যে আরবি মুসলমানদের ভাষা আর কাবাঘর মুসলমানদের তীর্থস্থান, দুটোই মুহাম্মদ দখল করেছে । আরবের বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী এবং জাতির লোকাচার মুহাম্মদ গ্রহণ করেছে; যেগুলো সম্পর্কে প্রকৃত সত্য না জেনে আজকের বেশিরভাগ মুসলমান বিশ্বাস করে যে এসবের প্রবর্তক মুহাম্মদ ৷ সবচেয়ে বিস্ময়কর এবং মজার ব্যাপার হলো মুহাম্মদের মূর্তিপূজার বিরোধীতা সত্তেও পৌন্তলিকদের তীর্থস্থানেই মুসলমানরা হজের নামে পাথর পুজা করে! চাচার মুখ যেন পাথরের চাই, চোখ অগ্নিকুণ্ড, আর কণ্ঠ বজ্ননাদ, “তুমি শয়তানের ভাষায় কথা বলছো । মুসলমানরা হিন্দুদের মতো পুজা করে না, মুসলমানরা করে ইবাদত ।' হিন্দুরা সরাসরি হাত মুখে তুলে খায়, আর আপনারা হাতটা মাথার চারপাশে ঘুরিয়ে এনে খান; কিন্তু উভয়ই খাওয়া। বাংলা ভাষায় যা পূজা, আরবি ভাষায় সেটাই ইবাদত ।' ভূলপাঠ নিতে চাই না আমি ।" “আমারও উলুবনে মুক্তো ছড়ানোর কোনো ইচ্ছে নেই। আপনি বাংলাভাষাকে অপমান করেছেন, একজন বাংলাভাষা প্রেমিক বাঙালি হিসেবে এর প্রতিবাদ করাটা আমার নৈতিক দায়িত্ব। আপনারা পৌন্তলিকদের আল্লাহকে গ্রহণ করেছেন, পৌন্তলিকদের ভাষা গ্রহণ করেছেন, পৌত্তলিকদের বহু সংস্কৃতি এবং রীতি গ্রহণ করেছেন, পৌন্তলিকদের ৫৫ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।