মাকলুকাত, সৃষ্টির সেরা জীব; তো সেই সৃষ্টির সেরা জীব হিসেবে জন্মগ্রহণ করেও আমাদের পরিচিত হতে হচ্ছে একটা হিংস্র পশুর নামে, ব্যাপারটা হাস্যকর না! চাচা কিছুটা বিব্রত হলেও সহসাই আত্মপক্ষ সমর্থন ক'রে বলেন, “এটা পবিত্র আরবি ভাষার নাম, হাস্যকৌতুকের বিষয় নয়। মুসলমান সন্তানের আরবি ভাষায় নাম রাখা সোয়াব ।' “আপনি তো ফাহাদের নাম রেখেছেন আবরার ফাহাদ, মানে ন্যায়বান সিংহ। কিছুদিন আগে সৌদি আরব আবরার নামটি সহ মোট পঞ্থাশটি নাম নিষিদ্ধ করেছে । আপনি ধর্মপ্রাণ মুসলমান, আপনার ছেলেও ধর্মপ্রাণ মুসলমান, কিন্তু ফাহাদ এখন সৌদি আরবের নিষিদ্ধ ঘোষিত নাম নিয়ে জীবনযাপন করছে, এতে ওর গুনাহ হচ্ছে না? আপনার শ্বশুরের নামও তো নিষিদ্ধ, মোহাম্মদ কিবরিয়া । আপনার শ্বশুরও তো মহা ধর্মপ্রাণ মুসলমান, তার গুনাহ হচ্ছে নাঃ আরবি ভাষার গ-ও আপনাদের কাছে পবিত্র, অমৃত; আর বাংলা ভাষার অমৃতও আপনাদের কাছে তেতো !' 'বেয়াদবের মতো কথা বলো না। “বেয়াদবের মতো কথা বলছি কোথায়! এটাই সত্য । বাংলা ভাষায় এতো সুন্দর সুন্দর নাম থাকতে আরবি ভাষায় নাম রাখতে হবে কেন? “আরবি নবীজির পবিত্র ভাষা, বাংলা তো হিন্দুদের ভাষা! হায়! যার পূর্বপুরুষ হিন্দু থেকে মুসলমান হয়েছে; বংশ পরম্পরায় হিন্দুদের রক্ত, জিন, সেল বহন ক'রে চলেছে শরীরে; হিন্দুদের জমির শস্যদানা খেয়ে জীবনধারণ করছে; এসবে কোনো দোষ নেই, যতো দোষ ভাষার! যে ভাষার জন্য রফিক-সালাম-বরকতেরা জীবন দিয়েছেন, সেই ভাষার মানুষই কিনা বলছে বাংলা হিন্দুদের ভাষা; বাংলা এখনো বাঙালীর ভাষা হতে পারে নি! 'বাংলা অপবিত্র ভাষা, এটা আপনাকে কে শিখিয়েছে? 'বাংলা হিন্দুদের ভাষা, এই ভাষায় মুসলমানদের নাম রাখা উচিত না। গুনাহ হতে পারে । “আপনারা না বলেন যে সবকিছু আল্লাহ্'র সৃষ্টি; সবকিছু যদি আল্লাহ'র সৃষ্টি হয়, তাহলে পৃথিবীর সব ভাষাই তো আন্লাহ্'র সৃষ্টি । সেক্ষেত্রে কেবল আরবি নয়, পৃথিবীর সব ভাষাই তো পবিভ্রঃ এমনকি বিলুপ্তপ্রায় যে ভাষাটিতে এখন মাত্র এক-দু'জন মানুষ কথা বলে, সে ভাষাটিও পবিত্র! আর আরবি মুসলমানদের ভাষা এটা আপনাকে কে বলেছে? পবিত্র আরবি ভাষা নবীজির ভাষা, মুসলমানের ভাষা; এটা কে না জানে! ৫৪ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।