Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

ক্যাম্পাস থেকে ফিরে নিচের গেট দিয়ে ঢুকতেই দেখি গ্রিলের সাথে বাধা বেশ তাগড়া দুটো খাসি ম্যা ম্যা ক'রে ডাকছে। তারপর বাসায় ঢুকে দেখি মা, বড় আপু, ছোটো আপু, চাচা- সবাই আমাদের ড্রয়িং-ডাইনিংরুমে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। সকলের মধ্যমণি এবং আলোচনার কেন্দ্রবিন্দু আমার ছোট্ট ভাগ্নে । আমি সাধারণত পারিবারিক এমন জটলা এড়িয়ে চলি। কিন্তু বাসায় ঢোকামাত্রই মালিহা বলে, “এইতো ভাইয়া এসে গেছে, দেখি ভাইয়ার কোন নামটা পছন্দ হয়।' আমার ভাগ্নের জন্য কি নাম বাছাই করা হচ্ছে তা না শুনে আমি কীভাবে নিজের ঘরে যাই! ফলে আমি ড্রয়িংরুমের দিকে এগোই | মালিহার কোলে শুয়ে ড্যাবড্যাব ক'রে আমার দিকে তাকায় ভাগ্নে। আমাদের পরিবারের এবং কাছের আত্মীয়দের বাড়ির নতুন অতিথির নাম সাধারণত আমার চাচাই রাখেন । নামকরণের ব্যাপারে সকলেই চাচার ওপর নির্ভর করেন আর ব্যাপারটা চাচা বেশ উপভোগ করেন, গর্ভবোধও । ফলে আমি এ ব্যাপারে নিঃসন্দেহ যে যথারীতি এবারও ভাগ্নের জন্য নাম বাছাই করেছেন চাচা । কয়েক মুহূর্ত ভাগ্নের হাসিমুখটা দেখে মালিহার দিকে তাকিয়ে বললাম, “কী কী নাম? “একটা হলো ফাহিম আসাদ, আরেকটা আহনাফ আবিদ; আমি, ছোট আপু, রাইদাহ আর সাবিহা পছন্দ করেছি আহনাফ আবিদ; মা, মামা আর মামীদের পছন্দ ফাহিম আসাদ । বড় আপু দুধভাত, কিছুই বলছে না। ভাইয়া প্লিজ তুমি আমাদের দিকে ভোট দীও |? চাচাকে বরাবরই স্বৈরশাসক বলেই জানি, নাম রাখার ব্যাপারে তিনি হঠাৎ গণতান্ত্রিক হয়ে গেলেন কি কারণে কে জানে, নাকি নামদুটোর ব্যাপারে তিনি নিজেই দ্বিধায় ভুগছেন! রাইদাহ বলে, “বড়রা বুঝতেই পারছে না যে ফাহিম আসাদ কমন নাম!? আমি জানতে চাই, “ফাহিম আসাদ মানে কী? এবার ওরা চাচার দিকে তাকায় । মানে ওরা জানে না, জানেন চাচা । চাচা বলেন, “বুদ্ধিমান সিংহ শোনামাত্র আমি হো হো ক'রে হাসতে হাসতে মালিহার পাশের সোফায় ব'সে চোখ দুটো আমার দিকে ছুড়ে দিয়ে গন্তীর কণ্ঠে চাচা বলেন, “এতে হাসির কী হলো? হাসির রেশ তখনো আমার মুখে । বললাম, “বাহ্‌, হাসবো না! আমি সম্মানিত সিংহ, আমার ভাই ন্যায়বান সিংহ, আর আমাদের ভাগ্নে হবে বুদ্ধিমান সিংহ! “এতে তো হাসির কিছু দেখছি না! ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।