আমি পরদিনও বাসায় ফিরি না, সেলফোনও বন্ধ থাকে । তার পরদিন সকালে বলে, “ওঠ, হাত-মুখ ধুয়ে আয় ।' আমি উঠে বাথরুমে যাই, ফ্রেশ হয়ে এলে ও বলে, 'জামা-প্যান্ট পর, নাস্তা করতে যাব ।' তারপর নিচে নামার সময় বলে, “শোন, তোর বাবা আর আপু এসেছেন তোকে নিতে, নিচে দীড়িয়ে আছেন । নাস্তা ক'রে ওনাদের সাথে বাসায় যা।” নাস্তা খেয়ে বাবা আর ছোট আপুর সঙ্গে বাসায় ফিরি। সারা রাস্তায় বাবা আমার সাথে কোনো কথা বলেন নি, বাসায় ফিরেও না। রোজা রাখার ব্যাপারে আমাকে আর কেউ আর করবা, সবই নসিব!” এরপর থেকেই আমার জন্য পা-রুটি এনে রাখে সকালের নাস্তার জন্য । প্রথম প্রথম ছোট আপু কিংবা মা দুপুরে ভাত রান্না ক'রে ফিজের তরকারি গরম ক'রে খেতে দিতো । আমি তাদের বলেছি, “তোমাদের ভাত রানা ক'রে দিতে হবে না, আমি নিজেই রান্না ক'রে নেব ।' তারপর থেকে আমি প্রত্যেক রমজান মাসের দুপুরে বাসায় থাকলে নিজের ভাত নিজেই ফুটিয়ে ফিজের তরকারি গরম ক'রে খাই। তবে তখন থেকেই সম্পর্কের সুতোটা একটু যেন আলগা হয়ে গেছে, আমার দিক থেকে নয়, পরিবারের অন্যদের দিক থেকে। তবে আমি বিশ্বাস করি, বাবা-মা ভেতরে ভেতরে আমাকে আগের মতোই ভালবাসেন, আমার বাসায় ফিরতে দেরি হ'লে তারা আগের মতোই উদ্িগ্ন হন। আসলে আমার জন্য সমাজে তাদের মাথা নত হয়েছে, তাই হয়তো তারা কষ্ট পেয়েছেন; এজন্যই সম্পর্কের ওপর অভিমানের একটা বিষাদময় চাদর বিছিয়ে রেখেছেন। গত চার বছর এভাবেই চলছে, প্রত্যেক রমজানের প্রথম দিন সেহেরির সময় বাবা আমাকে জাগিয়ে সেহেরি খাওয়া এবং রোজা রাখার অনুরোধ করেন আর যথারীতি আমি বিনয়ের সঙ্গে তা প্রত্যাখান করি। সেই চানরাতের ওই ঘটনার পর চাচা বেশ কয়েক মাস আমার সঙ্গে কথা বলেন নি। তারপর থেকে কথা বলা শুরু করলেও আমার সঙ্গে তার আচরণ পাশের বাড়ির ছেলের মতো । তবে সার্বক্ষণিক ধর্মের বন্ধনে আবদ্ধ যার মন, সে তো সুযোগ পেলে তার ধমীয়ি অনুশাসনের কথা তুলবেই । চাচাও তোলেন অনেক সময়, সরাসরি আমাকে কিছু না বললেও আমাকে শুনিয়ে বলেন; আমি এড়িয়ে চলি । তবে মাস ছয়েক আগে আমার বড় আপুর দ্বিতীয় সন্তানের জন্মের পর তার সঙ্গে এক নতুন বিতর্কে জড়িয়ে পড়েছিলাম । আপার দ্বিতীয় সন্তানটি ছেলে, ওর আকিকা হয়েছিল আমাদের বাড়িতেই । আকিকার আগের সন্ধ্যায় আমি ৫২ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।